Saturday, April 4, 2026

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

Date:

Share post:

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রেল পুলিশ কতটা অমানবিক। মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী। এমনই ছবি ধরা পড়ল বরাভূম স্টেশনে। মানুষের চরম বিপদেও পাশে থাকাটা যে মানবিকতার মধ্যে পড়ে সেটাও ভুলে গেলেন বরাভূম স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ (Rail Police)।

কী হয়েছিল গোটা ঘটনাটি? শান্তা ট্রেনে উঠে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ করতেন। ট্রেনে করে ফেরার পথে বরাভূম স্টেশনে (Barabhum Station) নেমে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন শান্তা।  কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ওই মহিলার দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকে সেখানেই। জানা গিয়েছে, সেই সময় রেল পুলিশ কোনও রকম সাহায্য করেনি। এমনকী শান্তা কর্মকারের দেহকে হাসপাতালে পাঠানোরও কোনও রকম উদ্যোগ নেয়নি।

শেষে প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তাঁর স্বামীকে সরাতে দেখে স্থানীয় মানুষজন হস্তক্ষেপ করেন। বরাভূম স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ। শেষে স্ত্রী-র দেহ নিজের কাঁধে সরাতে হয়েছিল শান্তার স্বামী মনোজকে। দেহ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। এই ঘটনা দেখে তাঁকে আটকান স্থানীয়রা। তাঁরা সাহায্য করেন। কেন জিআরপি বা রেলের কর্মীদের তরফে দেহটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

রেল অবশ্য নিজের মতো করেই সাফাই দিয়েছে এই ঘটনার। রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন,  প্ল্যাটফর্মে দেহ পড়ে রয়েছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটি কন্ট্রোলে খবর দেওয়া হয়েছিল। এর মাধ্যমেই খবর যায় পুরুলিয়া জিআরপিতে। দেহ সরানোর কাজ জিআরপির। এ ক্ষেত্রে রেলের কিছু করার ছিল না। কিন্তু রেল পুলিশের এমন কাণ্ড খুবই হতাশাজনক এবং নিন্দনীয়। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...