Monday, April 6, 2026

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার পশ্চিম উপকূলে পড়বে বলেই আশঙ্কা আবহাওয়া দফতরের। তবে আপাতত বৃহস্পতিবারের আগে গোটা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (forecast) নেই।

মঙ্গলবার
দক্ষিণবঙ্গ – মূলত পরিষ্কার আকাশ। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর জেলায়
উত্তরবঙ্গ – বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর জেলায়

বুধবার
দক্ষিণবঙ্গ – ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টিসহ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
উত্তরবঙ্গ – ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।

আরও পড়ুন: অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবারে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...