Tuesday, June 23, 2026

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

Date:

Share post:

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মৃতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ। তিনটি ঘটনায় তদন্তে নেমেছে আনন্দপুর থানার (Anandapur police station) পুলিশ।

আনন্দপুরের ইএম বাইপাস লাগোয়া একটি গেস্ট হাউসে রবিবার রাতে এক যুবতী ও এক যুবক ঘর ভাড়া নেয়। সোমবার যুবতী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যুবকটি তাকে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, ২৭ বছর বয়সী ওই যুবতী পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। বাইপাসের (EM Bypass) ধারে একটি পানশালা বার ডান্সারের (bar dancer) কাজ করতেন তিনি।

তবে কীভাবে ওই যুবতী অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে কোনও তথ্য দিতে পারছে না গেস্ট হাউস কর্তৃপক্ষ। যদিও নিরাপত্তারক্ষী দাবি করেন, যুবতীর সঙ্গে থাকা যুবক কোনওভাবেই তাঁকে খুন করতে পারে না। খুন করলে সে পালিয়ে যেত। যুবতীকে নিয়ে হাসপাতালে যেত না, দাবি নিরাপত্তারক্ষীর।

এদিনই বাইপাসের ধারে একটি গাছ থেকে ঝুলন্ত (hanging body) অবস্থায় এক ব্যক্তির দেহ। দেহটি পচাগলা অবস্থায় ছিল বলে স্থানীয়রা দাবি করেন। তবে এই ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। দেহটি মাটি থেকে ৫০-৬০ ফুট উঁচুতে গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। দেহটিকে উদ্ধার করে নীলরতন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অন্য একটি দেহ উদ্ধার হয় আনন্দপুরের নোনাডাঙা এলাকায়। একটি বাড়ি থেকে এক প্রৌঢ়ার দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা দাবি করেন, ওই মহিলা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...