Sunday, March 29, 2026

RG Kar Case: একবছর পরেও সিবিআই কিচ্ছু করতে পারেনি: অপরাজিতা বিলের সমর্থনে গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অপরাজিতা বিলের সমর্থনে গর্জে উঠলেন তিনি। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশ থেকে একের পর এক ইস্যু তুলে বিজেপি তথা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।

বক্তব্যের শুরুতেই একবছর আগের আর জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের প্রসঙ্গ তুলে অপরাজিতা বিলের সমর্থনে গর্জে ওঠেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, ”আমি রাস্তায় আসতে আসতে ভাবছিলাম, যখন ২০২৪ সালে সভা করেছিলাম তখন আর জি কর নিয়ে উত্তাল ছিল। ১ বছর পরেও মোদির সিবিআই কিছু করতে পারেনি, আমাদের সরকার অপরাজিত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাঠানো হয়েছিল, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোখা যায়। কিন্তু আজ এক বছর কেটে যাওয়ার পরেও সেই বিল আইন হয়নি। এক বছর আগে যাঁরা রাস্তায় নেমেছিলেন, তাঁদের বেশির ভাগের দাবি ছিল স্বাস্থ্যব্যবস্থাকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া। আজ তাঁরা কোথায়? অপরাজিতা বিল নিয়ে তাঁরা রাস্তায় নামছেন না কেন?”

আরজি কর কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”যা পুলিশ এক দিনে করেছে, নরেন্দ্র মোদির অধীনে থাকা সিবিআই এক বছরেও করতে পারেনি।”
আরও খবর: মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...