Saturday, June 13, 2026

মর্মান্তিক! গণেশ চতুর্থীর পরের দিনই উদ্ধার হস্তিশাবকের দেহ

Date:

Share post:

গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi) পরের দিনই উদ্ধার হস্তি শাবকের দেহ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর(West Midnapur) জেলার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অন্তর্গত শালবনির মিরগার জঙ্গলে হস্তি শাবকের(Elephant) দেহ উদ্ধার করা হয়েছে।।

বনদফতর সূত্রে খবর, বুধবার রাতে প্রায় ৪০-৫০টি হাতি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের মাঠে ঘোরাঘুরি করছিল। মনে করা হচ্ছে, ভোর বেলায় ওই দলটিই মিরগার জঙ্গলে ঢোকে। সেখানেই কোনও ভাবে একটি শাবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ভোররাতের দিকে একাধিকবার হাতির চিৎকার শুনেছিলেন।

আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি বলেন, হাতিরা(Elephant) কোনও সমস্যায় পড়লে এমন চিৎকার করে। চিৎকার শুনে বন কর্মীরা জঙ্গলে ঢুকে খোঁজাখুঁজি করলে তাঁরা দেখেন শাবকটির মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে হস্তি শাবকের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...