Monday, June 22, 2026

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

Date:

Share post:

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগেই কি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন শেখ হাসিনা(Sheikh Hasina) ।

গণ অভ্যুথান হওয়ার পর থেকেই দেশ ছাড়া মুজিব কন্যা। নির্বাচনের সময় হাসিনাকে যে স্বমহিমায় দেখা যাবে সেটার আভাস পাওয়া গিয়েছে। প্ৰাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ভয়ে সিঁদুরে মেঘ দেখছে খালেদা জিয়ার দল বিএনপি?(BNP) বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ক্ষমতা থেকে বাইরে আছে খালেদা জিয়ার দল। আগামী নির্বাচনে তারা ক্ষমতা দখল করতে মরিয়া। কিন্তু হাসিনা ফিরলে যে তাদের লড়াই কঠিন হয়ে যাবে তা হয়ত বুঝতে পারছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, “দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল চেষ্টা করছে নির্বাচনকে ভণ্ডুল করতে। নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। তারা এমন কিছু অবাস্তব দাবি করছেন যা বাংলাদেশের মানুষের সঙ্গে একেবারেই পরিচিত নয়। একাত্তরের ঘটনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু সেটা ভোলা সম্ভব নয়।”

এখানেই থেমে না থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন, “একটি সংস্থা ভারতে থাকা হাসিনাকে আড়াই কোটি টাকা দিয়েছেন নির্বাচনকে ভণ্ডুল করার জন্য চেষ্টার জন্য।” দীর্ঘদিন ধরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছিল। অবিশেষে চাপের মুখে অন্তর্বর্তী সরকার নির্বাচনে রাজি হয়েছে।

বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের গঠনের পরই বিএনপি ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল। সেই জন্য সমালোচনাও সহ্য করতে হয়েছিল। সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি গণ অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হত, তবে অর্থনীতির বেহাল দশা হত না।

আরও পড়ুন – রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...