Saturday, June 13, 2026

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে বাংলা কর্মসংস্থানেও এগিয়ে রয়েছে বলেও জানালেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দারিদ্র্যসীমা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় মাপকাঠি। আমাদের সরকার দারিদ্র দূরীকরণে ২০১৩ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে নিয়ে এসেছে। তবে এবার সেই সংখ্যাটা ২ কোটি হয়ে যাবে। যা ভারতবর্ষের সর্বোচ্চ শ্রেষ্ঠ। অন্যতম মাপকাঠি সামাজিক উন্নয়নের।

কর্মসংস্থানেও নতুন দিশা দেখিয়েছে বাংলা। নীতি আয়োগ পর্যন্ত স্বীকার করেছে বাংলায় বেকারত্বের হার কেন্দ্রের থেকে অনেক কম। বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে। কর্মদিগন্ত লেদার কমপ্লেক্সে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সাড়ে সাত লক্ষ মানুষের কাজ হয়েছে। গোটা ভারতবর্ষে মেয়েদের স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে রাজ্য প্রথমে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...