Sunday, May 10, 2026

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

Date:

Share post:

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার পর থেকেই সেভাবে আরসিবির তরফ থেকে সেভাবে কোনওরকম বার্তা পাওয়া যায়নি। অবশেষে সেই নীরবতা ভেঙেই এক বিশেষ বার্তা ভেসে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফ থেকে। সেই ঘটনা থেকে প্রবল যন্ত্রনারই বহিঃপ্রকাশ নাকি এই নীরবতা। সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

এবারই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপরই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে(Chinnaswamy Stadium) বিরাট বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেই আনন্দের অনুষ্ঠানই পরিণত হয়েছিল বিষাদে। প্রিয় দলকে সাপোর্ট করতে এসে পদপিষ্ট(Stumpede) হয়ে প্রাণ হারিয়েছিল ১১ জন সমর্থক। এরপরই উঠেছিল সমালোচনার ঝড়। যদিও সেই সময় ১০ লক্ষ টাকার ঘোষণা করেছিল আরসিবি(RCB) কর্তৃপক্ষ। যদিও সেই সময় মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের তরফে।

অবশেষে প্রায় ৮৪ দিন পর মুখ খুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এফসি শিবির। আরসিবির তরফে জানানো হয়েছে, “যে জায়গাটা আগে উচ্ছ্বাস, স্মৃতিতে ভরে থাকত, ৪ জুনের পর সেই জায়গাটাই একেবারে বদলে গিয়েছে। সেদিন আমাদের সকলের হৃদয় ভেঙে। এরপর থেকেই আমরা নীরব থেকেছি। প্রচন্ড যন্ত্রনা থেকেই এই নীরবতা। অনেককিছুই শুনেই। সেখান থেকেই ধীরে ধীরে শিখেছি এবং সেখান থেকেই একটা পদক্ষেপ করার কথা ভেবেছি”।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আননন্দটা মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল। প্রাণ হারিয়েছিল একাধিক মানুষ। এবার তাদের পাশে দাঁড়াতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন প্রয়াস আরসিবি কেয়ার্স(RCB Cares)।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...