Tuesday, June 2, 2026

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

Date:

Share post:

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। মুখ্যমন্ত্রীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের উন্নতি সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

ঐতিহাসিক টাউন হলে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কভার ক্যান্সেলেশন ও ‘মাই স্ট্যাম্প’ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের পথচলা স্মরণ করা হয়। ডাক বিভাগের ফিলাটেলিক ব্যুরো, জি.পি.ও-র সহযোগিতায় প্রকাশনার আয়োজন করে ডব্লিউবিএনইউজেএস। প্রধান অতিথি ছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি, বিশেষ অতিথি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী, সৌমেন সেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার।

প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “দেশজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে আছে। আইন পেশায় শিক্ষার শেষ নেই—বিচারক থেকে বিচারপতিরাও প্রতিদিন প্রশিক্ষণের মধ্যে থাকেন। আইনের ছাত্রদেরও সেই মানসিকতা নিয়েই এগোতে হবে।” তিনি আরও মনে করিয়ে দেন, আইন এখন কেবল আদালত বা চেম্বারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়—খেলাধুলো, টেলিকম থেকে কোম্পানি বিষয়ক নানা ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব বিস্তার করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই প্রকাশনাকে ইতিহাসে “এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত” বলে আখ্যা দেন। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কথায়, “বিশ্বায়নের সঙ্গে সঙ্গে আইন শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে। শিক্ষাদানের নতুন কৌশল ছাত্রছাত্রীদের ভিন্ন ভিন্ন পেশার পথে নিয়ে যাচ্ছে।” অর্থাৎ, ২৫ বছরের পথচলায় নতুন মাইলফলক ছুঁল পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, প্রশংসা কুড়োল দেশজুড়ে।

আরও পড়ুন – এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...