Monday, June 22, 2026

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা বেশ দীর্ঘই।

শুক্রবার আত্মপ্রকাশ করছে চন্দনকান্তি সরকার ও সুশান্ত বিশ্বাস প্রযোজিত আকাশ মালাকার পরিচালিত সোহম – ইধিকার (Soham Chakraborty & Idhika Paul) ‘বহুরূপ’ (Bahurup)। সেলিব্রেটিদের রিল – রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম চর্চা হয় না। তবে এবার এক সিনেমায় পাঁচ প্রস্থেটিক মেকআপ-সহ ৭ লুকে অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) সকলকে অবাক করে দিয়েছেন। সাত চরিত্রে সাত ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে।

পাশাপাশি ‘এসকে মুভিজ’ এর হাত ধরে আগামিকাল আসছে এক নতুন গোয়েন্দা রহস্য-থ্রিলার — ‘সরলাক্ষ হোমস’। বিশাল ক্যানভাসে তৈরি এই ছবিতে লন্ডনের চমকপ্রদ লোকেশন, টানটান রহস্য, উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এবং বাঙালিয়ানায় মোড়ানো এক নতুন ধাঁচের গোয়েন্দা চরিত্র আছে। এই ছবিতে মুখ্য চরিত্র সরলাক্ষ হোমস-এর ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু।

এছাড়াও শুক্রবার আত্মপ্রকাশ করছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘বেলা’। ছবির প্রধান চরিত্রে আছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বেলা দে নামের এক সংগ্রামী নারীকে নিয়েই সিনেমার গল্পপট; আর সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে। দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকেও।

অন্যদিকে বলিউডে শুক্রবার আত্মপ্রকাশ করছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কপূরের ‘পরম সুন্দরী’ হালকা রোমান্টিক কমেডি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির সংঘাতে তৈরি প্রেমের গল্প দর্শকদের হাসি–মজা দিতেই আসছে। এই ছবির গান দিয়েই আবার বলিউডে ফিরছেন সঙ্গীতশিল্পী আদনান স্বামী। ছবির পরিচালক তুষার জালোটা।

আরও পড়ুন – রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...