Saturday, March 28, 2026

সাঁইবাবার ছবি থেকে মধুপ্রাপ্তি, মমতা শঙ্করের কথার ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

যত দিন যাচ্ছে ততই বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar) নানা বিতর্কিত মন্তব্যের জন্য বারবার খবরের শিরোনামে উঠে আসছেন। কখনও শাড়ি পরার স্টাইল তো কখনও স্যানিটারি ন্যাপকিন মন্তব্য, কিছুদিন অন্তর অন্তর তাঁর কথা এবং ভাবনাচিন্তা নিয়ে সমাজমাধ্যমে চর্চা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাঁইবাবার ছবির তলা মধু প্রাপ্তির কথা বলেছিলেন তিনি। এরপর ফের নেট দুনিয়া তোলপাড় হয়। ২০২৫ সালে দাড়িয়ে শিক্ষিত এক সেলিব্রেটি কী ভাবে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অনেকে। তবে এবার সোশ্যাল মিডিয়াতেই মিলল মমতা শঙ্করের মধুর ব্যাখ্যা।

কৌশিক মজুমদার (Kaushik Majumdar) নামে এক লেখক গোটা বিষয়টির ব্যাখ্যা তুলে ফেসবুকে (Facebook) পোস্ট করেছেন। তাঁর বিজ্ঞান বিষয়ে আগ্রহের কথা পাঠক ও অনুরাগীদের অজানা নয়। তিনি লেখেন, ‘গোটা নেট দুনিয়া আবার তোলপাড়। এক সাক্ষাৎকারে মমতা দেবী বলেছেন সাঁইবাবার ছবির তলা থেকে মধুর মত কিছু একটা আঠালো পদার্থ আলমারি থেকে চুঁইয়ে পড়ছিল। তিনি মুখে দিয়ে দেখেছেন। মিষ্টি। এটুকু শুনেই সবাই হই হই করে উঠেছেন। কিন্তু আসল ক্লু আছে পরের অংশে যেখানে তিনি বলছেন তাঁর বউমার সাধের দিন তিনি রিপোর্ট খুলে দেখেন তাতে গাঢ় লাইনের মত সেই মধু আটকে আছে। মজার ব্যাপার অন্তত এই ব্যাপারে তিনি না জেনে একেবারে ঠিক অবজারভেশন করেছেন। কোন ভুল নেই।’

নিজের পোষ্টের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন কৌশিক। তিনি জানান, Hemiptera বর্গের Cicadidae পরিবারের একটি পোকা Meet Cicada কাগজে বাসা বাঁধে। বিশেষ করে ভেজা আবহাওয়ায় বইয়ের পাতায় ডিম-ও পাড়ে। এই ডিম যাতে নষ্ট না হয় তার জন্য সে নিজের পায়ু দিয়ে আঠালো, হালকা হলদে এবং ‘মিষ্টি’ এক রস বার করে যার ইংরাজি নাম হানিডিউ (Honeydew)। এঁকে দেখে মধু মনে হওয়া অসম্ভব না। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে এর নিঃসরণ হয়। বাতাসের সংস্পর্শে এলেই তা জমে শক্ত হয়ে ডিমকে বইয়ের পাতার সঙ্গে লাগিয়ে রাখে। সে সময় এর রঙ বদলে গাঢ় সোনালী থেকে খয়েরি হয়ে ওঠে। পরবর্তী কালে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায়। কিন্তু লাইনের মত আঠালো এই ডিউ থেকে যায়। এর কথাই মমতাশঙ্কর বলতে চেয়েছেন বলেই ব্যাখ্যা দিয়েছেন তিনি। যদিও এর পর অবশ্য ‘মৃগয়া’ (Mamata Shankar) অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...