Monday, June 22, 2026

স্ত্রীর গায়ের রং নিয়ে অসন্তোষ, পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

Date:

Share post:

রাজস্থানের(Rajasthan) উদয়পুরের(Udaypur) বল্লভনগরে তথাকথিত ‘সুন্দরী’ বা গায়ের রং ফর্সা না হওয়ার ‘অপরাধে’ ২০১৭ সালে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন করেছিলেন স্বামী। ২০১৭ সালের ২৪ জুনের ওই ঘটনায় অবশেষে আট বছর পর দোষীকে ফাঁসির সাজা শোনাল নিম্ন আদালত। স্ত্রীকে ‘কালো’ বলে প্রায় প্রতিদিন খোঁটা দিত তাঁর স্বামী।এখানেই শেষ নয়, কেমিক্যাল মাখিয়ে স্ত্রীকে পুড়িয়ে খুন করেছিলেন তিনি। গত শনিবার উদয়পুরের(Udaypur) মাভলির নিম্ন আদালত স্বামী কৃষ্ণলালকে(Krishnalal) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন কোন সভ্য সমাজে এই ধরনের অপরাধের কথা মাথায় আনা যায় না। দোষী শুধু নিজের স্ত্রী লক্ষ্মীর প্রতি অন্যায় করেন নি, গোটা সমাজের প্রতি জঘন্য অপরাধ করেছে।

জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রী লক্ষ্মীকে গায়ের রঙের জন্য তাঁর স্বামী কৃষ্ণলাল নিয়মিত কালো বলে অপমান করতেন। ২০১৭ সালে ২৪ জুন হঠাৎ মাঝরাতে কৃষ্ণলাল স্ত্রী লক্ষ্মীকে গোটা শরীরে একটি কেমিক্যাল মাখতে বলেছিলেন। গায়ের রং এতে ফর্সা হয়ে যাবে সেটাও বলেন। লক্ষ্মী সেটা মাখলে একটি ধূপকাঠি দিয়ে তাঁকে পুড়িয়ে মেরেছিলেন তিনি। এরপরেই স্ত্রী যন্ত্রণায় কাতর হয়ে সাহায্য চাইলে সেখানে থেকে পালিয়ে যান কৃষ্ণলাল। লক্ষ্মীর শ্বশুর এবং শাশুড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই কয়েকদিন পরে তাঁর মৃত্যু হয়। লক্ষ্মীর বাপের বাড়ির লোকজন উদয়পুরের বল্লভগর পুলিশ স্টেশনে কৃষ্ণলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিছুদিন পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় শনিবার উদয়পুর জেলার বল্লভনগরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। কিষাণদাসকে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক রাহুল চৌধুরি।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...