Monday, June 22, 2026

এশিয়া কাপের মাঝেই হকি ফেডারেশনের সভাপতিকে সংবর্ধনা শ্রাচী কর্তার

Date:

Share post:

চলছে হকি এশিয়া কাপ(Hockey Asia Cup)। রাজগিড়ে দুরন্ত ফর্মে এগিয়ে চলেছে ভারতীয় দল(India Team)। সেখানই ভারতীয় হকি ফেডারেশনের সভাপতিকে সংবর্ধনা দিলেন শ্রাচীর(Srachi) কর্ণধার রাহুল টোডি(Rahul Todi)। এশিয়া কাপের ম্যাচ দেখতে রাজগিড়ে গিয়েছিলেন শ্রাচী(Srachi) কর্ণধার। তিনি নিজেও ভারতীয় খেলাধূলার সঙ্গে যুক্ত। ভারতের মাটিতে এশিয়া কাপ হচ্ছে, আর সেখানে তিনি থাকবেন না তাও আবার হয় নাকি। সেখানেই ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি তায়িব ইক্রামকে সংবর্ধনা দিলেন শ্রাচী কর্তা।

শেষবার অলিম্পিকে(Olympics) ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষদের হকি দল। সেই থেকেই দেশে হকিকে নিয়ে নতুন করে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে  ভারতের ঘরের মাঠে হকি এশিয়া কাপের মঞ্চ। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল।

 

ভারতীয় ক্রীড়া জগতের সঙ্গে শ্রাচীর(Srachi) সম্পর্কও দীর্ঘ। ফুটবল থেকে হকি, ক্রিকেট সব খেলার সঙ্গেই যুক্ত রয়েছে শ্রাচী। এবার কলকাতা লিগ সম্প্রচারও হচ্ছে শ্রাচীর অ্যাপ SSEN-এ। রাজগিড়ে এশিয়া কাপও চলছে স্বমহিমায়।

সেখানেই তায়ূব ইক্রমকে সংবর্ধনা দিলেন শ্রাচী কর্তা রাহুল টোডি(Rahul Todi)। উত্তরীয় সহ তাঁর হাতে তুলে দেওয়া হল পুস্পস্তবকও।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...