Monday, June 22, 2026

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ: কতজন উপকৃত বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় গত অর্থবর্ষে (২০২৪-২৫) ১৯৪৭১ জন ছাত্রছাত্রী ঋণের সুবিধা পেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় (Assembly) প্রশ্নোত্তর পর্বে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

বিধায়ক মনোজ কুমার ওরাও প্রশ্ন তুলেছিলেন, রাজ্যে এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কত এবং আলিপুরদুয়ার জেলা ও কুমারগ্রাম ব্লকে কতজন ঋণ পেয়েছেন। এর উত্তরে শিক্ষামন্ত্রী জানান, আলিপুরদুয়ার জেলায় এ পর্যন্ত ২৭০ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় ঋণ নিয়েছেন। এর মধ্যে কুমারগ্রাম ব্লকের সুবিধাভোগীর সংখ্যা ২১ জন।

শিক্ষামন্ত্রীর (Bratya Basu) বক্তব্য, উচ্চশিক্ষার জন্য যাতে অর্থাভাবে কোনও মেধাবী ছাত্রছাত্রী পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়েছে। ব্রাত্য জানান, এই প্রকল্পে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়, যা কম সুদে দীর্ঘমেয়াদে শোধ করার সুযোগ রয়েছে।

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...