Monday, June 22, 2026

আপাতত শাস্তি নয়: বিধানসভায় ‘কুস্তি’ করেও রেহাই ৪ বিজেপি বিধায়কের

Date:

Share post:

বিধানসভা ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হলেও আপাতত শাস্তি এড়ালেন বিজেপি বিধায়করা। পদ্ম শিবিরের চার বিধায়ক—শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে অধিবেশন চলাকালীন বিধানসভায় ভাঙচুর চালান বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভায় (West Bengal assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, মোট দশ জন দোষী প্রমাণিত হলেও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সতর্ক ও সংযত থাকার বার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৩ জুন অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে তীব্র অশান্তি ছড়ায়। বিতর্কের মাঝেই গ্যালারি ও চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিধানসভার প্রধান সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ শুনানি শেষে সদ্য জমা পড়া রিপোর্টে শুধু ওই চারজনই নয়, মোট ১০ জন বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে। কমিটির কাছে মোট ২১ জন সাক্ষ্য দিয়েছিলেন।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, ঘটনাটি দুঃখজনক। বিধানসভা গণতন্ত্রের মন্দির, এখানে ভাঙচুর কাম্য নয়। তবে আপাতত আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না। ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছে।

শাস্তি না দেওয়া নিয়ে বিরোধী শিবিরের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির একাংশের দাবি, তৃণমূল ইচ্ছাকৃত ভাবে বিজেপি বিধায়কদের দোষী সাব্যস্ত করেছে। অন্যদিকে শাসকদল তৃণমূলের বক্তব্য, যা ঘটেছে, তা নজিরবিহীন ও নিন্দনীয়। অধ্যক্ষ উদারতা দেখিয়েছেন।

আরও পড়ুন: পরীক্ষা চলাকালীন মাইক! নিয়ন্ত্রণে কড়া রাজ্য সরকার

উল্লেখযোগ্যভাবে, বিধানসভায় আগে বহুবার বিক্ষোভ, ওয়াকআউট বা মাইক্রোফোন ছুঁড়ে দেওয়ার ঘটনা ঘটলেও সরাসরি ভাঙচুরের অভিযোগ তুলনামূলক বিরল। এই প্রথমবার তদন্ত কমিটির রিপোর্টে একসঙ্গে এতজন বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...