Monday, June 22, 2026

কাজাখস্তানের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ ফুলটন

Date:

Share post:

সুপার ফোরে ভারতীয় দল(Indian Hockey Team) আগেই পৌঁছে গিয়েছিল। কার্যত গ্রুপের শেষ ম্যাচটা ছিল কাজাখস্তানের বিরুদ্ধে সম্মানের লড়াই। সেখানেই কার্যত প্রতিপক্ষকে নিতে ছেলেখেলা করল ভারতীয় দল(Indian Hockey Team)। ১৫-০ গোলে কাজাখস্তানের বিরুদ্ধে বিরাট জয়। আর তাতেই আপ্লুত ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। দলের এই পারফরম্যান্সটাই যে সুপার ফোরে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে তা বলতে কোনও দ্বিধা নেই ক্রেগ ফুলটনের(Craig Fulton)। স্ট্রাইকারদের গোল পাওয়াটা তাঁর কাছে এখন বাড়তি অক্সিজেন।

ম্যাচ শেষে ক্রেগ ফুলটন(Craig Fulton) জানিয়েছেন, “এই পারফরম্যান্সটাই তো চেয়েছিলাম। আমরপা আগেই সুপার ফোরে পৌঁছে গিয়েছিলাম। তবুও কাজাখস্তানের বিরুদ্ধে এই ম্যাচটায় আমরা অত্যন্ত সতর্ক হয়ে নেমেছিলাম। বিশেষ করে চোট আঘাত যাতে না লাগে সেদিকেই নজর ছিল। সবচেয়ে বড় ব্যপার হল আমরা প্রচুর আক্রমণ করেছি। এটাই তো আমাদের অন্যতম লক্ষ্য ছিল। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে কোনও দলকে ১৫ গোল দেওয়াটা একেবারেই সহজ কাজ নয়। আমার দলের স্ট্রাইকাররাও গোল পেয়েছেন”।

এবারে শুরুটা জয় দিয়ে করলেও ভারতের পারফরম্যান্স নিয়ে চলছিল কাটাছেঁড়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই ফর্মে ফিরছিলেন হরমনপ্রীতরা। এবার কাজাখস্তানের বিরুদ্ধে এই পারফরম্যান্স যে ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...