Friday, March 27, 2026

১৭ বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ভারতে, আয়োজক কোন শহর?

Date:

Share post:

ভারতে বসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ১৭ বছর পর আবার ভারতে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ(BWF World Championships)। ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ঘোষণা করেছে, ২০২৬ সালে আগস্ট মাসে দিল্লিতে(Delhi) বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর।

২০০৯ সালে শেষবার এই টুর্নামেন্ট বসেছিল হায়দরাবাদ( Hyderabad ) শহরে। এর মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। পিভি সিন্ধু দুইবার অলিম্পিক পদক জিতেছেন। কিন্তু ভারতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

ভারতীয় ব্যাডমিন্টনের সাম্প্রতিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এই ঘোষণার গুরুত্ব আরও বাড়িয়েছে। এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে পাঁচটিই পিভি সিন্ধুর(PV Sindhu) একার অর্জন। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই আসর দেশের তরুণ প্রজন্মের জন্য দর্শকদের সামনে পরিচিত পরিবেশে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করার এক অমূল্য সুযোগ।

ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, “আমরা চাই এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে। প্যারিসের মতোই নিখুঁত ও বর্ণাঢ্য আয়োজন ভারতও করতে প্রস্তুত। দিল্লি বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানাতে তৈরি।”
সাম্প্রতিক অতীতে আন্তজার্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলিতে ভারতের সাফল্যের যথেষ্ট নজরকাড়া। সিন্ধু-সাইনারা অলিম্পিক্সে পদক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পর পর ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

ভারতে বিগত কয়েক বছরে ব্যাডমিন্টনের জনপ্রিয়তার গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...