Tuesday, March 3, 2026

পঞ্জাব জুড়ে ভয়াবহ বন্যা, রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে বার্তা গিলের

Date:

Share post:

পঞ্জাব(Punjab) জুড়ে ভয়াবহ বন্যা(Floods)। বন্যা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল(Shubman Gill)। বেঙ্গালুরুতে(Bengaluru) থাকলেও গিলের মন পড়ে আছে নিজের রাজ্যে। গিল পঞ্জাবের ভূমিপুত্র। গিল আশাবাদী কঠিন সময় কাটিয়ে উঠবে তাঁর রাজ্য।

পঞ্জাবের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে বন্যার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। প্লাবিত হয়েছে রাজ্যের একাধিক জেলা। কঠিন পরিস্থিতিতে নিজের রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন গিল।

সোশ্যাল মিডিয়ায় ভারতের টেস্ট অধিনায়ক লিখেছেন “বন্যায় পঞ্জাবের এই দুর্দশা দেখে মন ভেঙে যাচ্ছে। যে কোনও কঠিন পরিস্থিতিতে পঞ্জাবের মানুষ মনের জোর ধরে রাখে। আমি জানি, এ বারও এই পরিস্থিতি সকলে কাটিয়ে উঠবে। বন্যাদুর্গতদের জন্য আমি প্রার্থনা করছি। পঞ্জাবের মানুষের পাশে আছি।”

শুধুমাত্র অগাস্ট মাসে রাজ্যে ২৫৩.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৭৪ শতাংশ বেশি। গত ২৫ বছরে অগস্টে এত বৃষ্টি হয়নি পঞ্জাবে।

পাঠানকোট, গুরুদাসপুর, ফাজিলকা, কাপুরথলা, তারনতারণ, ফেরোজপুর, হোশিয়ারপুর ও অমৃতসরে ভয়াবহ ক্ষতি হয়েছে। গিলের দিলজিৎ দোসাঞ্জ, অম্মি ভার্ক ও সোনম বাজওয়াওয়ের মতো পাশাপাশি একাধিক চলচ্চিত্র তারকা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। সোমবার পর্যন্ত পঞ্জাবের প্রায় ১৩০০ গ্রাম জলের তলায়। ১২২টি ত্রাণ কেন্দ্রে প্রায় ৬৫৮২ জনকে স্থানান্তরিত করা হয়েছে।

শারীরিক অসুস্থতার জন্য দলীপ ট্রফির ম্যাচে খেলতে পারেননি। জ্বরে আক্রান্ত হয়েছিলেন গিল। তবে এখন ভালো আছেন ভারতীয় তারকা ক্রিকেটার। সামনেই এশিয়া কাপ, মাঝে টি২০ দলে ব্রাত্য ছিলেন। কিন্তু টি২০ দলে ফিরেই সহ অধিনায়ক হয়েছেন গিল।

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...