Friday, March 27, 2026

তীব্র শক্তিশালী স্কোয়াল ফ্রন্টের জেরে তছনছ হতে পারে সব! কেন হয়

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গা পুজো। তার মধ্যেই রাজ্যে ঝড়-বৃষ্টি অব্যাহত। পরিস্থিতি জটিল হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সোমবার রাতে আকাশে তৈরি হয়েছিল শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট। এর জেরে গতকাল সারারাত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। কী এই স্কোয়াল ফ্রন্ট? কেন হয়? জেরে কী হতে পারে? রইল বিস্তারিত।

কী এই স্কোয়াল ফ্রন্ট (Squall front)?
আবহাওয়াবিদরা জানিয়েছেন, স্কোয়াল ফ্রন্ট আকস্মিক আবহাওয়াগত প্রাচীর বা সীমারেখা, যা শক্তিশালী ‘বাতাসের সংঘর্ষরেখা’। উষ্ণ আর্দ্র বাতাস ও শুষ্ক ঠান্ডা বাতাস একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে তৈরি হয় প্রবল ঝোড়ো হাওয়া৷ উল্টানো ‘L’ আকারের এই ঝোড়ো হাওয়ার সামনের অংশটিকে বলা হয় স্কোয়াল ফ্রন্ট (squall front)। দুই ধরনের বাতাসের সংঘর্ষে তৈরি হয় দানবীয় কিউমুলোনিম্বাস মেঘ। এর জেরে বজ্রপাত, প্রবল বৃষ্টি৷ হতে পারে শিলাবৃষ্টিও।

স্কোয়াল ফ্রন্ট কি বিপজ্জনক?
ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। নিমেষের মধ্যে সবকিছু তছনছ করে দিতে পারে৷ আবহাওয়াবিদদের মতে, অল্প সময়েই তৈরি হয় স্কোয়াল ফ্রন্ট। হঠাৎই চারপাশে অন্ধকার নেমে আসে। বজ্রপাত-প্রবল ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের পরিমাণ এবং ঘনত্ব বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

আরও পড়ুন: স্কোয়াল ফ্রন্টের জেরে রাতভর বৃষ্টি দক্ষিণবঙ্গে, মঙ্গলেও দুর্যোগের ইঙ্গিত!

সতর্কতা:-
* বজ্রপাতের সময় বাইরে বেরোবেন না
* খোলা জায়গা, বিদ্যুতের পোস্টের নীচে, ফাঁকা কৃষিজমিতে সেসময় কাজ নয়
* দামিনী অ্যাপ ব্যবহারের মাধ্যমে কোনও একটি এলাকায় পরবর্তী ২ ঘণ্টায় সম্ভাব্য বজ্রপাতের আগাম অ্যালার্ট সম্পর্কে সজাগ থাকুন
* বজ্রপাতের সময় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার নয়

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...