Friday, March 27, 2026

পরীক্ষা চলাকালীন মাইক! নিয়ন্ত্রণে কড়া রাজ্য সরকার

Date:

Share post:

পরীক্ষা চলাকালীন স্কুল বা পরীক্ষাকেন্দ্রের বাইরে মাইক বাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। মঙ্গলবার অধিবেশনে তিনি জানান, একাধিক অভিযোগ তাঁর কাছেও এসেছে যে মাইক (loudspeaker) ব্যবহারের ফলে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। অধ্যক্ষের মতে, এই বিষয়ে সকলের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

পরিবেশ দূষণ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে পরিবেশ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও (Chandrima Bhattacharya) এদিন গুরুত্ব দেন। তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে। বিধায়কদের উদ্দেশ্যেও সহযোগিতার আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, সংবিধানে পরিবেশ আলাদা কোনও তালিকাভুক্ত বিষয় নয়। অর্থাৎ এটি না কেন্দ্রের এক্তিয়ারে, না রাজ্যের। তবুও দফতর এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। পরিবেশ সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে নাগরিকেরা সরাসরি জানাতে পারেন দফতরের টোল ফ্রি নম্বরে। সেই নম্বর হল *১৮০০৩৪৫৩৩৯০*।

চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান, বছরে মাত্র কয়েকটি বিশেষ উৎসবে সীমিত সময়ের জন্য মাইক ও আতশবাজি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। দীপাবলীতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, ছটপুজোয় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত এবং বড়দিনে রাত ১১টা ৫৫ থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই ছাড় প্রযোজ্য। এই সময়সীমার বাইরে নিয়ম ভঙ্গ হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে সতর্ক করেন মন্ত্রী।

আরও পড়ুন: ৩,২০৫ শতাব্দী প্রাচীন বিদ্যালয়ের সংস্কারে ৬৮ কোটি অনুদান: বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

অধ্যক্ষ থেকে মন্ত্রী—উভয়ের মন্তব্যেই পরিষ্কার, পরীক্ষার্থীদের স্বার্থে এবং পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও বিধানসভা একই সুরে গুরুত্ব দিচ্ছে।

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...