Friday, March 27, 2026

সংগঠনকে মজবুত করতে ঐক্যবদ্ধ হোন! শ্রীরামপুরের বৈঠকে নির্দেশ অভিষেকের

Date:

Share post:

মঙ্গলবারও জোড়া বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কলকাতায় হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তারপর মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

এদিন বৈঠক শেষে শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন বলেন, বৈঠকে বলা হয়েছে, আগামী দিনে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেগুলো বেশি করে আরও মানুষের কাছে জানানো। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ যে কর্মসূচি আমাদের চলছে সেটাকে আরও বেশি জোর দিয়ে মানুষের সমস্যার কথা জেনে সেগুলো সমাধানের দ্রুত ব্যবস্থা করা।

এ ছাড়াও বিজেপি-শাসিত রাজ্যেগুলিতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেই নিয়ে আগামী দিনে আরও বেশি করে সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ-কর্মসূচি গ্রহণ করতে হবে।

প্রত্যেক এলাকার তৃণমূল নেতৃত্বকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে হবে। তাঁর নির্দেশ, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে সবাইকে একসঙ্গে থেকে বিরোধীদের মোকাবিলা করতে হবে।

আগামী দিনে যদি সংগঠনের কোনও রদবদল শীর্ষ নেতৃত্ব করে সেটা সবাইকে মেনে নিয়ে কাজ করতে হবে। আর নেত্রীর নির্দেশেই সমস্তটা হবে। এছাড়াও আজ বৈঠকে মূলত মানুষের কাজকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর মানুষের কাছে বেশি করে গিয়ে সমস্ত কাজের কথা তুলে ধরতে হবে। আর সামনেই বিধানসভা ভোট, আগামী দিনে আমাদের লক্ষ্য এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা জিততে হবে ব্যাপক ব্যবধানে। এদিনের বৈঠকে শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, জেলা সভাপতি অরিন্দম গুইন, যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, মহিলা সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় এবং সব বিধায়ক।

আরও পড়ুন – সেনা ট্রাকের চালকের বিরুদ্ধে FIR, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ কলকাতা পুলিশের

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...