Tuesday, March 3, 2026

‘দেবী চৌধুরানী’র গানে নজরুল-বঙ্কিমের আবেগ, দেশপ্রেমের সুর শোনালেন বিক্রম-ইমন-দুর্নিবার

Date:

Share post:

পুজো মুক্তির রেষারেষিতে যখন ‘রক্তবীজ টু’ বনাম ‘রঘু ডাকাত’-এর লড়াই আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখনই হঠাৎ দেশপ্রেমের মন্ত্রে উদ্ভাসিত ‘দেবী চৌধুরানী’ (Devi Choudhurani)। গত কয়েকদিন সিনেপ্রেমীদের মনে ধরে প্রশ্ন ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee and Srabanti Chatterjee) অভিনীত সিনেমা কি প্রমোশনে পিছিয়ে পড়ছে?

যেভাবে উইন্ডোজ প্রোডাকশন হাউজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তাদের পুজো রিলিজ নিয়ে ডিজিটাল মিডিয়ার প্রাইম টাইম অ্যাটেনশন নিজেদের দিকে টানছে, সেখানে দাঁড়িয়ে বাংলার ব্যান্ডিট কুইনের গল্প পিছিয়ে পড়বে এটা যেন দর্শকরা মেনে নিতে পারছিলেন না। ১৩ অগাস্ট প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। আর এবার মুক্তি পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র প্রথম গান (Devi Choudhurani’s first song)। যার শুরু থেকে শেষ দেশপ্রেমের সুর আর লিরিক্স জুড়ে নজরুল-বঙ্কিমের কলমের তীক্ষ্ণতা। যোগ্য সুরেলা সঙ্গত বিক্রম ঘোষের (Bikram Ghosh)।

এবার পুজোয় বড়পর্দায় এক নারীর বিপ্লবের কাহিনী, ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে দেশাত্মবোধের জাগরণ আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের গল্প। সুচিত্রা সেন ((Suchitra Sen) অভিনীত আইকনিক ‘দেবী চৌধুরানী’ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। টিজারে তাঁর শক্তিশালী অভিনয় দক্ষতার ঝলক ধরা দিয়েছে। এবার গানের দৃশ্যায়নের মাঝেও গুরু-শিষ্য রূপে প্রসেনজিৎ ও শ্রাবন্তীর চোখে আগুন দেখল দর্শক। গান তৈরিতে ছবির প্রেক্ষাপটকে মাথায় রাখা হয়েছে। ভিডিওতেও সেই আভাস মিলেছে। ‘দেবী চৌধুরানী’র প্রথম গানে দেখা দিয়েছেন ইমন চক্রবর্তী (Imon Chakroborty), দুর্নিবার সাহা (Durnibar Saha), উজ্জয়িনী মুখোপাধ্যায় ও তিমির বিশ্বাস প্রমুখ শিল্পীবৃন্দ। সুরসঙ্গত বিক্রম ঘোষের (Bikram Ghosh)। গানের পংক্তিতে ‘দুর্গম গিরি কান্তার মরু’র সঙ্গে ‘বন্দেমাতরম’র সংযুক্তিকরণ অচিরেই একটা ভালো লাগা তৈরি করেছে। ছবি মুক্তি আসন্ন শারদীয়ায়।

 

spot_img

Related articles

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...

সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

শান্তির হোলি-দোল আনুক মানুষের পবিত্র সম্প্রীতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দোল বসন্তের উৎসব। শিমুল-পলাশের প্রকৃতিও রঙিন হয়ে ওঠে। গাছপালা রঙিন হয়ে ওঠে, নতুন ফুল ফোটে, নতুন পাতা আসে।...