Sunday, June 14, 2026

সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ! দায়ের FIR 

Date:

Share post:

বিপাকে বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali)। প্রতারণা, দুর্ব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের হল ‘হাম দিল দে চুকে সনম’ পরিচালকের বিরুদ্ধে। রাজস্থানের বিকানেরে সঞ্জয়সহ আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে খবর। জানা গেছে, আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ((Love & War) সঙ্গে এই এফআইআরের (FIR) যোগসূত্র রয়েছে বলেই জানা গেছে। টাকা না দিয়ে কাজ করানো এবং নোটিশ ছাড়াই কাজ বন্ধের কারণে প্রতীক রাজ মাথুর (Prateek Raj Mathur) নামে এক ব্যক্তি এই অভিযোগ করেছেন।

‘ব্ল্যাক’ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের আসন্ন ছবি লাভ অ্যান্ড ওয়ারের জন্য লাইন প্রোডিউসার হিসাবে প্রতীককে কাজ দিয়ে সেটা বাতিল করেন। সার্কেল অফিসার বিশাল জাঙ্গিদ (Vishal Jangid) এই বিষয়ে জানিয়েছেন, মাথুরের অভিযোগ করেছেন লাইন প্রোডিউসারের দায়িত্ব দেওয়ার পর বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে বনশালী ও তাঁর দলের দুই সদস্য তাঁকে কাজ থেকে সরিয়ে দিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় পরিচালকের পাশাপাশি ছবির প্রযোজক অরবিন্দ গিল ও উৎকর্ষ বালির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। মাথুর আরও জানান যে তিনি ছবির শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করেছিলেন এবং সরকারী দফতরগুলোর সাথে যোগাযোগ করেছেন। তিনি যখন একটি হোটেলে ছবির টিমের সঙ্গে দেখা করতে যান, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বিছাওয়ালের এসএইচও গোবিন্দ সিং চরণ বিষয়টি তদন্ত করছেন।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...