Friday, March 27, 2026

এসএসসি মামলা: আদালতে আত্মসমর্পণ পরেশ ও অঙ্কিতার

Date:

Share post:

নিয়োগ মামলায় অভিযুক্ত পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী বুধবার আত্মসমর্পণ করলেন আলিপুর বিশেষ আদালতে। একাদশ ও দ্বাদশের যে চার্জশিট সিবিআই (CBI) পেশ করেছে সেখানে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাঁদের। সেই সূত্রেই বুধবার দুজনে আদালতের সামনে আত্মসমর্পণ (surrender) করেন।

এসএসসির নিয়োগ মামলায় প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ায় অভিযুক্ত পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা। সেই অভিযোগে ২০২২ সালে মামলা করেছিলেন ববিতা সরকার নামে আর এক চাকরিপ্রার্থী। ২০২২ সালে সেই মামলায় কলকাতা হাই কোর্টের ইস্তফা দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতার চাকরি বাতিল করেছিলেন। সেই চাকরি ববিতা পেলেও তাঁর চাকরিতেও বেনিয়ম থাকায় সেই চাকরিও বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: নিয়োগে সিবিআইয়ের মামলাতে জামিন! তবে কি ছাড়া পাবেন পার্থ

সিবিআই এই মামলার তদন্তে চূড়ান্ত চার্জশিট পেশ করে দিয়েছে আলিপুর সিবিআই বিশেষ আদালতে। এরপরই আদালত ৭৫ জনকে ডেকে পাঠিয়েছিল। আদালতের নির্দেশ মতো পরেশ ও অঙ্কিতা বুধবার আদালতে আত্মসমর্পণ করেন। ইতিমধ্যেই এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে অঙ্কিতা অধিকারীরও। এদিন আলিপুর বিশেষ আদালতে জামিনের আবেদন করেন তাঁরা। ব্যক্তিগত ৭ হাজার টাকার বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করে আদালত।

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...