Sunday, June 14, 2026

দোফুল এক মালি! প্রতিবেশী প্রেমিকের হাত ধরে চম্পট একই বাড়ির দুই জায়ের 

Date:

Share post:

একজন চারবার, আর একজন একবার! পাঁচবার ট্রায়ালের পর একসঙ্গে প্রতিবেশী প্রেমিকের হাত ধরে বাড়ি, সংসার, এমনকী শ্বশুর-শাশুড়ি, সন্তানদের ছেড়ে পালালেন একই বাড়ির দুই বউ!

স্রেফ পালানো নয়, সিনেমার মতো প্লট! অভিযোগ, শ্বশুর-শাশুড়ি ও তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমপাড়ানি ওষুধ খাইয়ে অচেতন করেই মিশনে নামেন দুই বউ। তারপর আরিফের হাত ধরে উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামে।

জানা গিয়েছে, মালিদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখের দুই স্ত্রীর সঙ্গে প্রতিবেশী আরিফ মোল্লার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে আনিসুর দেখতে পান তাঁর বাবা-মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘরে নেই তাঁর স্ত্রী নাজমা মণ্ডল, দাদার স্ত্রী কুলচান মল্লিক এবং এক মেয়ে।

পরিবারের অভিযোগ, এর আগেও দুই বউকে নিয়ে পালিয়েছিল আরিফ। পরে শিশুদের কথা ভেবে তাঁদের বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু এ বার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে সবাইকে অচেতন করে ফের চম্পট দেয় আরিফ। ঘটনার পরে আনিসুর শেখ বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, ‘‘আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’

অন্যদিকে, আরিফের স্ত্রী সোনিয়া মোল্লাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি জানতাম ওদের সঙ্গে সম্পর্ক রয়েছে। কিন্তু স্বামী, ওই দুই বউ—সবাই মিলে আমার সংসার ভেঙেছে। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমারও একটা জীবন আছে, বাচ্চাদেরও আছে। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পলাতক আরিফ ও দুই মহিলার খোঁজে নেমেছে বাগদা থানার পুলিশ।

আরও পড়ুন – নামখানায় প্রসাদ খেয়ে অসুস্থ অন্তত ৪০! আশঙ্কাজনক একাধিক

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...