Sunday, June 14, 2026

বিধান ভবনে হামলার ঘটনায় পুলিশের জালে পদ্মনেতা রাকেশ সিং

Date:

Share post:

কলকাতায় প্রদেশ কংগ্রেসের (Congress) সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং (BJP leader Rakesh Singh)। রাত দুটো নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারের বিরুদ্ধে কুকথার অভিযোগে কলকাতায় রাকেশের নেতৃত্বে বিধান ভবনের সামনে তাণ্ডব চালায় ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস অফিস ভাঙচুর থেকে শুরু করে ছবি-পোস্টারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সোমবার পদ্মনেতার ছেলে শিবম সিংকে গ্রেফতার করা হয়। পলাতক ছিলেন অভিযুক্ত। জানা গেছে কাউকে সরাসরি ফোন না করে হটস্পট এ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তিনি নিজের লোকেদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অবশেষে ঘটনার পাঁচ দিনের মাথায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...