Tuesday, March 3, 2026

ব্যক্তিগত মতপ্রকাশ সাংবিধানিক অধিকার! মিশনের অধ্যাপক নিয়োগ প্রসঙ্গে পর্যবেক্ষণ হাই কোর্টের

Date:

Share post:

ব্যক্তিগত মত প্রকাশ সাংবিধানিক অধিকার, তা খর্ব করা যায় না। এমনই পর্যবেক্ষণ দিয়ে রামকৃষ্ণ মিশন রেসিডেনসিয়াল কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক পদে তমাল দাশগুপ্ত নামে এক গবেষককে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

কলেজ সার্ভিস কমিশনের সুপারিশ থাকার পরও ওই ব্যক্তিকে নিয়োগ দিতে অস্বীকার করেছিল কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল, সমাজ মাধ্যমে তাঁর কিছু ব্যক্তিগত পোস্ট মিশনের ভাবাদর্শকে আঘাত করেছে। সেই কারণেই নিয়োগ দেওয়া যায় না বলে দাবি করা হয়েছিল।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তমাল দাশগুপ্ত। বুধবার বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জী স্পষ্ট পর্যবেক্ষণে জানান, ব্যক্তিগত মতামত প্রকাশ করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। মিশনের ভাবাদর্শের সঙ্গে না মিললেও তা নিয়োগে বাধা হতে পারে না। আদালতের ভাষ্যে, “এই ধরনের অস্বীকার একজনের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল।”

২০১৫ সালে ইংরেজিতে পিএইচডি করার পর তমালবাবু কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হন। মেধাতালিকা মেনে ২০২০ সালে কাউন্সেলিংয়ের মাধ্যমে নরেন্দ্রপুরের মিশন কলেজকে বেছে নেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি করে, অটোনমাস কলেজ হিসেবে তারা কমিশনের সুপারিশ মানতে বাধ্য নন।

হাই কোর্ট সেই যুক্তি খারিজ করে জানিয়ে দিয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী নিয়োগ করতেই হবে। ফলে আদালতের নির্দেশ, অবিলম্বে ইংরেজি বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগপত্র দেওয়া হোক তমাল দাশগুপ্তকে। বিচারালয় সূত্রে খবর, কমিশনের সুপারিশ উপেক্ষা করার ক্ষমতা কোনও প্রতিষ্ঠানকেই দেওয়া হয়নি। আদালতের নির্দেশে তাই স্বস্তি তমালবাবুর কাছে, অস্বস্তি রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষের।

আরও পড়ুন – গরমিল কাগজে-কলমে! কেন্দ্রের ভুল রিপোর্টেই আলিপুর চিড়িয়াখানায় প্রাণী ‘গায়েব’ 

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...