Wednesday, May 20, 2026

চাপে পড়ে নতি স্বীকার কেন্দ্রের, কর হ্রাসে ‘সাধারণ মানুষের জয়’ ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি মেনে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি (GST) প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। ট্যাক্সের নামে সাধারণ মানুষের বোঝা বাড়িয়ে দেওয়া জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের (TMC) লাগাতার আন্দোলনের জেরে এবার চাপে পড়ে কর কমানোর ঘোষণা করেছে বিজেপি সরকার (BJP Government)। বুধবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো চিঠি পোস্ট করে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের। পাশাপাশি গোটা ঘটনাকে ‘সাধারণ মানুষের জয়’ হিসেবে উল্লেখ করেছে বাংলার শাসক দল।

চলতি মাসের ২২ তারিখ থেকে জিএসটি শূন্য হতে চলেছে স্বাস্থ্যবিমা ও জীবনবিমা। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে স্বাস্থ্যখাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জিএসটি প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপে হেলথ ও লাইফ ইন্সিওরেন্স সেক্টরে জিএসটি মকুব করল মোদি সরকার। এ ছাড়াও একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যে কমছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। নরম পানীয়, সিগারেট, গুটকা-পানমশলা, কয়েকটি বিলাসসামগ্রী ছাড়া আর কোনও ক্ষেত্রেই ৪০ শতাংশ জিএসটি থাকছে না। কেন্দ্রের তরফে এই বদলের ঘোষণা সামনে আসার পর ২০২৪ সালের ২ অগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা একটি চিঠির ছবি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘এই জয় সাধারণ মানুষের, যা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লাগাতার আন্দোলন- প্রতিবাদের জেরেই আজ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে মোদি সরকার।’ এখানেই শেষ নয় রাজ্যের শাসক দলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যে পার্লামেন্টে হোক বা রাস্তায়, মানুষের স্বার্থে কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল যে লড়াই করছে আগামীতেও তা থামবে না।

Related articles

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...