Friday, March 27, 2026

গরমিল কাগজে-কলমে! কেন্দ্রের ভুল রিপোর্টেই আলিপুর চিড়িয়াখানায় প্রাণী ‘গায়েব’ 

Date:

Share post:

প্রাণী গায়েব হওয়ার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। আদালতেও গড়িয়েছিল মামলা। অবশেষে বন দফতরের তদন্তে স্পষ্ট হলো—আলিপুর চিড়িয়াখানা থেকে একটিও প্রাণী নিখোঁজ হয়নি। আসল বিভ্রান্তি তৈরি হয়েছিল কেন্দ্রীয় রিপোর্টের হিসাব-নিকাশের গরমিল থেকে।

বন দফতর সূত্রে খবর, রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে পাঠানো তথ্য ছিল যথাযথ। কিন্তু কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে সংখ্যার অমিল ধরা পড়ে। রাজ্য সংশোধনের আবেদন জানালেও সাড়া মেলেনি। এই ভুল তথ্যই প্রাণী গায়েব হওয়ার জল্পনা ঘনীভূত করেছিল।

জনস্বার্থ মামলায় অভিযোগ ছিল, ২০২৩-২৪ অর্থবর্ষে চিড়িয়াখানায় ৬৭২টি প্রাণী ছিল, যা ২০২৪-২৫ সালে নেমে এসেছে ৩৫১-এ। অর্থাৎ, ৩২১টি প্রাণী নেই। তিন দশক ধরেই নাকি একই ধারা চলছে, এমনকী গত দশ বছরের হিসাব খতিয়ে দেখার আবেদনও জানানো হয় আদালতে।

অভিযোগ ওঠার পর চিড়িয়াখানার ডিরেক্টরকে সরিয়ে তদন্ত শুরু করে রাজ্য। সেই রিপোর্ট বনমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে পৌঁছেছে। তবে তিনি এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

তদন্তে এক আধিকারিকের দাবি, প্রাণী সরানো প্রায় অসম্ভব। কারণ দেশের এক চিড়িয়াখানা থেকে অন্য চিড়িয়াখানায় প্রাণী আনতে বা পাঠাতে হলে কেন্দ্রীয় জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি ছাড়া তা সম্ভব নয়।

তবে তদন্ত শুধু তথ্যগত গরমিলেই থামেনি। আলিপুর চিড়িয়াখানার অভ্যন্তরীণ প্রশাসনিক কাজকর্মে একাধিক ত্রুটি ধরা পড়েছে। ভবিষ্যতে বিভ্রান্তি এড়াতে তথ্য সংরক্ষণ ও নজরদারি আরও শক্ত করার সুপারিশও করেছে তদন্ত কমিটি। বন দফতরের দাবি, রিপোর্টে স্বস্তি এলেও প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ রাজ্য।

আরও পড়ুন –

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...