Monday, March 30, 2026

পুজোয় ট্রাম্পের দেশে হুলি-গান-ইজম, বিতর্কেই লক্ষ্মীলাভ অনির্বাণ-দেবরাজদের!

Date:

Share post:

মেলার গানের জনপ্রিয়তার আঁচ হাতে থাকতেই বিতর্কিত সারপ্রাইজ দিয়েছে নতুন বাংলা ব্যান্ড হুলি-গান-ইজম(Hooligaanism)। ৩১ আগস্ট বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ‘পলিটিক‌্যাল স‌্যাটায়ার’ ধর্মী গান গেয়ে ঝড় তুলে দিয়েছেন অভিনেতা-পরিচালক-গায়ক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)এবং তাঁর দল। তির্যক ভঙ্গিমায় গান উপস্থাপনা হলেও খোলা মনে ‘হুলি-গান-ইজম’-র প্রশংসা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে বেজায় চটেছে রাম-বাম জুটি। তাতে অবশ্য বয়েই গেছে অনির্বাণ-দেবরাজদের। সোশ্যাল মিডিয়ায় যত বেশি বিতর্ক, তত বেশি শোয়ের আমন্ত্রণ। এবার সমালোচনাকে সাইডে রেখে পুজোয় বিদেশে পাড়ি দিচ্ছে বাংলার ‘হুলি-গান-ইজম’।

রবিবার শহরের বুকে একটি অনুষ্ঠানে তৃণমূলের কুণাল ঘোষ, বিজেপির দিলীপ ঘোষ ও সিপিএমের শতরূপ ঘোষকে নিয়ে তৈরি করা নতুন গান মঞ্চে গেয়ে শোনানোর পরই আঁতে ঘা লেগেছে বামেদের। তাই এক্ষেত্রে শতরূপপন্থীরা ট্রোলের ব্যাপারে অগ্রণী। ধর্ম নিয়ে রাজনীতি করা বিজেপিও রে রে করে তেড়ে এসেছে সোশ্যাল মিডিয়া আন্দোলনে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল অবশ্য এই দিক থেকে ব্যতিক্রমী। তিনি নিজে এই গানের প্রশংসা করেছেন, এমনকি সোশ্যাল মিডিয়াতে তা শেয়ারও করেছেন। যদিও বামেদের ‘রেগে আগুন তেলে বেগুন’ অবস্থা বিশেষ উপভোগ করছেন অনির্বাণ। নিজে সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় না হলেও গোটা ঘটনার প্রেক্ষিতে এক লাইনে প্রকাশ করলেন তাঁর মতামত- ‘লিখলাম রেগে যাবে কুণাল ঘোষ, কিন্তু রেগে গেল মাকুরা।’ এই পোস্টও দ্রুত ভাইরাল হয়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। তবে এসবের মাঝে যেটা সবথেকে বড় খবর তা হল, বিতর্ক যত বাড়ছে ততই লাইম লাইটে চলে আসছে হুলি-গান-ইজম। বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে শোয়ের আমন্ত্রণে লক্ষ্মীলাভ ব্যান্ডের কলাকুশলীদের। আগামী ১৯ সেপ্টেম্বর নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ফের ‘হুলি-গান-ইজম’কে দেখা যাবে। চড়ছে আগ্রহের পারদ। তার মধ্যে খবর আসন্ন শারদীয়ায় মার্কিন মুলুকে অনুষ্ঠান করতে যাচ্ছেন অনির্বাণ-দেবরাজরা। ব্যাপারটা হজম করতে যে রাম-বামকে অ্যান্টাসিড খেতে হবে তা বেশ ধারণা করা যাচ্ছে। পরিস্থিতি বুঝে অভিনেতা-গায়ক কি সুরে সুরে বলবেন ‘আমাদের গান শুনতে ভিড় বাড়ছে, জমেছে খেলা.. বিদেশ যাব আমি তুমি’!

 

Related articles

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...