Tuesday, June 9, 2026

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

Date:

Share post:

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন—চলতি মাসের মধ্যেই ফর্ম সংগ্রহের কাজ শেষ করতে হবে। বিলি প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলেই কমিশন–সূত্রের খবর।

এদিনের বৈঠকে প্রশ্ন তোলা হয়, কেন এখনও ফর্ম বিলি একশো শতাংশে পৌঁছাল না। আজ সন্ধ্যা পর্যন্ত ৭ কোটি ৫৫ লক্ষ এমুনারেশন ফর্ম রাজ্যজুড়ে বিলি হয়েছে, যা মোট ভোটারের ৯৮.৫০ শতাংশ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে—আর কোনও গাফিলতি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না। কোথাও কোনও সমস্যা তৈরি হলে তা অবিলম্বে মিটিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

কমিশন এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিলি হওয়া ফর্ম সংগ্রহ করতে হবে। কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হলে বা কোনও রকম চাপ সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএলও–দের নিরাপত্তা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিন ঐক্যমঞ্চ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিলে তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ডিইওদের বলা হয়েছে, মাঠ পর্যায়ের কর্মীরা যাতে কোনও সমস্যায় না পড়েন এবং নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ফর্ম বিলি–সংগ্রহ প্রক্রিয়াকে ঘিরে কমিশনের এই কঠোর অবস্থানেই পরিষ্কার—রাজ্যজুড়ে এসআইআর বাস্তবায়ন নিয়ে কোনও শৈথিল্য বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...