Monday, June 22, 2026

জয়রামবাটি–কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Date:

Share post:

শ্রীরামকৃষ্ণ(Shri Ramakrishna) ও সরদাদেবীর(Sarada Devi) জন্মভিটের এলাকায় বিশেষ উন্নয়নের জন্য এবার আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করল রাজ্য সরকার। বুধবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

গত মাসে আরামবাগে বন্যা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) কামারপুকুরে রামকৃষ্ণ মিশন দর্শন করেন। সেখানেই তিনি নতুন উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা দেন। সিদ্ধান্ত অনুযায়ী, বোর্ডের প্রধান থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের এক স্বামীজি। সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। বোর্ডের অন্য সদস্য মনোনয়নও করবেন ওই স্বামীজি। এ ছাড়া এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য ১০ কোটি টাকা অনুদানও ঘোষণা করেছে সরকার।

এছাড়া, এআইএস ও কেন্দ্রীয় সিভিল সার্ভিস আধিকারিকদের মতো এবার থেকে ৪০ বছর বা তার বেশি বয়সী ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) ও ডব্লুবিপিএস আধিকারিকদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালু করা হবে। রাজ্যের অর্থ ও স্বরাষ্ট্র দফতর যৌথভাবে এই সিদ্ধান্ত কার্যকর করবে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...