Saturday, March 28, 2026

নয়া পদ সৃষ্টি! জোর নার্সিং নিয়োগে, প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নতুন করে ১৮টি পদ সৃষ্টির প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৎস্য দফতরে অর্থ দফতরের যুগ্ম সচিবের পদ, অর্থ দফতরে দু’টি ডেপুটি সেক্রেটারির পদ এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আইটি অফিসারের পদ। পাশাপাশি রাজভবনে গভর্নরের দফতরে অস্থায়ীভাবে দুটি ওএসডি সিনিয়র লেভেল পদও সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য খাতে জোর দিয়ে মন্ত্রিসভা ১১টি মেডিকেল কলেজে বিপুল সংখ্যক নার্স নিয়োগের প্রস্তাব পাশ করেছে। প্রশাসনিক মহলের মতে, ক্রমবর্ধমান চাহিদা সামলাতেই এই পদক্ষেপ।

শিল্প ও কর্মসংস্থান নিয়েও আলোকপাত করা হয়। মুখ্যমন্ত্রীর দফতরের অধীনে শিল্প ও কর্মসংস্থান বিষয়ক কমিটির ৭১তম বৈঠকের কার্যবিবরণী পেশ হয় মন্ত্রিসভায়। শিক্ষাক্ষেত্রেও এদিন নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে প্রাথমিক স্তরে রাজবংশী ও কামতাপুরি ভাষায় শিক্ষা চালুর প্রস্তাব গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে নিয়োগ হবে ১২ জন প্যারা-টিচার। রাজ্য সরকারের দাবি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে শিল্প—সব ক্ষেত্রেই উন্নয়ন কার্যক্রম এগোচ্ছে সমান্তরাল গতিতে।

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...