Friday, March 27, 2026

মায়ের পুজোয় মমতার গান, আসন্ন শারদীয়ায় মুখ্যমন্ত্রীর লেখা ১৭টি গান প্রকাশ

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগের কথা কারোর অজানা নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান সময় পেলেই তাঁর সৃজনশীল ভাবনাকে কথায়-গানে-কবিতায় লিপিবদ্ধ করেন। কখনও তা ছন্দের বন্ধনে প্রকাশ পায় বইয়ে আকারে; কখনও আবার তা সুরের সঙ্গতে গান হয়ে বেজে ওঠে পুজো প্যান্ডেলে, কখনও বা ব্যবহার করা হয় বাংলা সিরিয়ালে। আসন্ন শারদীয়া (Durga Puja) উপলক্ষে বঙ্গবাসীকে নিজের লেখা ১৭টি গান উপহার দিতে চলেছেন মমতা। গান প্রকাশের কথা বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) নিজেই।

 

শোনা যাচ্ছে কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের (Tala Pratyay) পুজোর থিম সং লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গানের কথায় কী বার্তা উঠে আসবে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে বাঙালি অস্মিতার ছোঁয়া থাকবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই সুরুচি সংঘের দুর্গাপুজোর থিম সং (Durga Puja Theme song) লিখছেন মুখ্যমন্ত্রী। এবার তালিকায় জুড়ে গেল টালা প্রত্যয়ের নাম। সঙ্গে আরও ১৬ টি গান রয়েছে। সবমিলিয়ে এবার পুজোয় মমতার উপহার ১৭টি গান। যদিও দুর্গাপূজোর ঠিক কোন দিনে এই গানগুলি মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...