Friday, March 27, 2026

SSC: ৩৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

নতুন নিয়মে ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র লিখিত পরীক্ষা। শুক্রবার, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল SSC।

৭ তারিখ  নবম-দশম এবং ১৪ তারিখ একাদশ-দ্বাদশের পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশন সূত্র অনুযায়ী, এবার প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী পরীক্ষায় বসছেন। ১৭ শতাংশ ওবিসি (OBC) তালিকা ধরে নতুন বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে ‘দাগি’দের তালিকা প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে যে ‘যোগ্য’দের পরীক্ষা দিতে হবে সেটাও স্পষ্ট। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল চালু হয়। প্রথম দফার পর কিছু সমস্যা হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি।

ওই দুদিন পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য নবান্নের তরফে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেলওয়েকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

একই সঙ্গে প্লাবন বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের অঞ্চল যাতে জলমগ্ন না হয়, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কী কী পরীক্ষা দিতে যাওয়া যাবে না?
সঙ্গে রাখা যাবে না ঘড়ি, ক্যালকুলেটর, লগ টেবিল, মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট।
এর মধ্যে কোনও একটা জিনিসও কারও কাছে পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা বাতিল করা হবে।

কী সঙ্গে রাখা যাবে?
স্বচ্ছ বোতলে পানীয় জল, নীল বা কালো কালির স্বচ্ছ কলম, কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রভিশনাল অ্যাডমিট কার্ড।
আসল পরিচয়পত্র (Voter Card, Aadhar Card)। এসব কাগজপত্র স্বচ্ছ ফোল্ডারে রাখতে হবে।

পরীক্ষা শুরু দুপুর ১২টা থেকে
শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে
সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিত হতে হবে, বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে।
সমস্যা এড়াতে সকাল ১০টার মধ্যেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...