Friday, March 27, 2026

২১০ ভ্রাম্যমাণ হাসপাতাল: স্বাস্থ্য পরিষেবা থেকে কর্মসংস্থানে রাজ্যের ১০০ কোটির প্রকল্প

Date:

Share post:

বৃষ্টি, প্রতিকূল পরিস্থিতি বা দুর্গমতা যাতে আর স্বাস্থ্য পরিষেবায় বাধা না হয়, তার জন্য শুরু রাজ্যের তৎপরতা। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চালু হচ্ছে ভ্রাম্যমাণ হাসপাতাল। ইতিমধ্যেই রাজ্য সরকার মোট ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট (medical unit) কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর মাধ্যমে একদিকে যেমন চিকিৎসা পরিষেবা (health service) পৌঁছে যাবে সাধারণ মানুষের দুয়ারে, তেমনই প্রকল্পে নতুন করে কর্মসংস্থানের পথ তৈরি হবে, পরিকল্পনা স্বাস্থ্য দফতরের।

দুয়ারে হাসপাতাল পরিষেবায় প্রতিটি ইউনিটে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও মেডিক্যাল অ্যাটেনডেন্ট থাকবেন। গাড়িগুলিতে ইসিজি, রক্ত সংগ্রহ ও পরীক্ষার সুবিধা থাকবে। প্রতিটি ইউনিটে রোগী দেখার জন্য আলাদা পরীক্ষাকক্ষ থাকবে। স্বাস্থ্য পরিবহণ শাখার ডিজাইনে তৈরি এই ইউনিটগুলিতে ফাইভ-জি সুবিধা সংযুক্ত থাকবে। ইউনিটগুলির অবস্থান ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যভবন থেকে নজরদারি করা যাবে। এর মধ্যে প্রায় ৩০টি ইউনিটে পোর্টেবল এক্স-রে এবং ইউএসজি-র সুবিধাও থাকবে।

প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে জঙ্গলমহল ও চা-বাগান এলাকায়। তবে গোটা রাজ্যেই পৌঁছে যাবে ইউনিটগুলি (medical unit)। প্রতিটি গাড়ির জন্য আনুমানিক খরচ ৪০ লক্ষ টাকা। যেসব ইউনিটে এক্স-রে এবং ইউএসজি-র সুবিধা থাকবে, তাদের খরচ আরও বেশি। সব মিলিয়ে প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য।

আরও পড়ুন: রইল অর্ধসমাপ্ত ঘর, দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের: পাশে দাঁড়ালেন অভিষেক

এই প্রকল্পে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। মাসে ১৬ হাজার টাকা বেতনে ২৩১ জন চালক এবং ১৫ হাজার টাকা বেতনে ২৩১ জন মেডিক্যাল অ্যাটেনডেন্ট (medical attendant) নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্তাদের মতে, বিনামূল্যের চিকিৎসা, স্বাস্থ্যসাথী এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পর এই উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হবে।

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...