Sunday, June 14, 2026

রইল অর্ধসমাপ্ত ঘর, দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের: পাশে দাঁড়ালেন অভিষেক

Date:

Share post:

বাংলাকে বঞ্চিত করতে বাংলার মানুষের ন্যায্য অধিকার বারবার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই খেসারত এবার দিলেন দক্ষিণ চব্বিশ পরগণার এক মা ও তাঁর দুই মেয়ে। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। আবাস যোজনায় (Awas Yojana) টাকা না পাওয়ায় ঘর তৈরি হয়নি এই পরিবারের। খবর পেয়েই পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার আচনা গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে শিলা (১৫) এবং প্রিয়া (১০)। ভোরের দিকে হঠাৎ মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান তাঁরা। স্থানীয়রা তড়িঘড়ি মাটি সরিয়ে তিনজনকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়েই মৃতদের পরিবারের পাশে দাঁড়ান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেয়।

আরও পড়ুন: ফেসবুকে SLST চাকরি পাইয়ে দেওয়ার টোপ, গ্রেফতার বিজেপি কর্মী

মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানান, অভিষেক আমাদের পাঠিয়েছেন মৃতের পরিবারকে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি যাতে ওই ঘর সম্পূর্ণ করা যায় তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে যান মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারও। অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনার ফলেই এই মর্মান্তিক মৃত্যু। বাংলা আবাস যোজনার (Awas Yojana) টাকা কেন্দ্র তিন বছর আটকে রেখেছে। সময়মতো টাকা এলে এঁদের এভাবে প্রাণ হারাতে হত না। রাজ্য সরকার আবাস যোজনার ঘর করার টাকা দিতে শুরু করায় দুটো কিস্তিতে এক লাখ কুড়ি হাজার টাকা পায় এই পরিবার। সেই টাকায় পাকা ঘর উঠছিল। আর কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যেত, তার আগেই দুর্ঘটনা। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...