Sunday, June 14, 2026

দর বাড়িয়ে দিল বিসিসিআই, ম্যাচ পিছু কত টাকা দিতে হবে নতুন স্পনসরকে?

Date:

Share post:

দুয়ারে এশিয়া কাপ (Asia Cup), ভারতীয় দল বর্তমানে স্পনসরহীন। ড্রিম ১১ –র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই(BCCI)। নতুন স্পনসরের খোঁজ করছে বোর্ড। নতুন স্পনসরের থেকে বেশি মুনাফার লক্ষ্য নিয়েছেন বোর্ড কর্তারা।

কয়েকদিন আগেই ভারতীয় পুরুষ এবং মহিলা দলের নতুন স্পনসরের জন্য সরকারিভাবে বিজ্ঞাপণ দিয়েছে। কিন্তু এবার ম্যাচপিছু আরও বেশি অর্থ ঘরে তোলার পরিকল্পনা করেছে বিসিসিআই। আগের স্পনসরের থেকে নতুন কোম্পানিকে আরও বেশি অর্থ খরচ করতে হবে ।

ভারতীয় বোর্ড স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ প্রতি সাড়ে ৩ কোটি টাকা দিতে হবে। পাশাপাশি আইসিসি (ICC) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) টুর্নামেন্টের জন্য প্রতি ম্যাচের জন্য দেড় কোটি টাকা দিতে হবে। ড্রিম ১১ বিসিসিআই-কে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ প্রতি ৩ কোটি টাকা এবং আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইভেন্টের জন্য প্রতি ম্যাচে ১ কোটি টাকা করে দিত।

যেহেতু সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফরম্যান্স অত্যন্ত ভালো। সেক্ষেত্রে ভালো স্পনসর পেতে অসুবিধা হবে না বিসিসিআইয়ের (BCCI)। তবে নতুন স্পনসর বাছাইয়ের ক্ষেত্রে সাবধানী বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপের দৌড় থেকে একঝাঁক কোম্পানিকে বাদ দিচ্ছে বিসিসিআই। ২০২৫ সালের ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট’ অনুযায়ী, যেসব কোম্পানি রিয়েল-মানি গেমিং, বেটিং বা জুয়া চালায় (যেমন— ড্রিম ১১), তারা আর স্পনসর হতে পারবে না।

আরও পড়ুন: বন্যায় ভাসছে পঞ্জাব, কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত প্রীতির দলের

আগ্রহী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু প্রাথমিক শর্তও দেওয়া হয়েছে। যেমন, শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত ৩০০ কোটি টাকা হতে হবে অথবা শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা হতে হবে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...