Sunday, June 7, 2026

বিশ্ব তিরন্দাজিতে সোনা জয় ভারতীয় পুরুষদের, ফাইনালে হার মহিলাদের

Date:

Share post:

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের (Archery World Cup) পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা ( Gold) জিতল ভারত ( India)।   কোরিয়ার গোয়াংজুতে এই ইভেন্টে ভারতীয় কম্পাউন্ড দল ফ্রান্সকে হারিয়ে প্রথম সোনার পদক জেতে।ফাইনালে ফ্রান্সকে (France) ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়ে পদক জিতল ভারতীয় তিরন্দাজরা।

পিছিয়ে থেকেও ভারতীয় তিরন্দাজরা মাথা ঠান্ডা রেখে দেশকে সোনার পদক  এনে দিলেন।  প্রথম সেটে ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন  ঋষভ যাদব, আমান সাইনিরা। দ্বিতীয় সেটে সমতা ফেরায় ভারত। ছ’টি ‘পারফেক্ট টেন’ মারেন ঋষভ, আমান, প্রথমেশরা।  এরপরও ৫৯-৫৯, ৫৯-৫৭ ফলে জয় হাসিল করে সোনা নিশ্চিত করেন ভারতীয় তিরন্দাজরা।

সোনা জয়ের পর ভারতীয় পুরুষ দলের কোচ জিওয়ানজ্যোৎ সিং তেজা বলেছেন, ‘‘এই জয় দলগত কৃতিত্ব। প্রত্যেক তিরন্দাজই দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে চাপের মুখে শেষ শটে ১০ পয়েন্ট এনে দিয়েছে প্রথমেশ। ওকে বাড়তি কৃতিত্ব দিতেই হবে।

পুরুষরা সোনার পদক জিতলেও মহিলা দলকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। মহিলা দল মিক্স ইভেন্টে রুপো জিতেছেন। ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ভারতীয় জুটি মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। ফলাফল ছিল ১৫৫-১৫৭।

আরও পড়ুন :বন্ধু বিরাটের ফিটনেস পরীক্ষার রিপোর্ট ফাঁস করলেন সুনীল, কত স্কোর করলেন কোহলি?

অলিম্পিক্সে হতাশ করলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে মান রাখলেন ভারতীয় তিরন্দাজরা।

Related articles

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...