Sunday, June 28, 2026

বন্ধু বিরাটের ফিটনেস পরীক্ষার রিপোর্ট ফাঁস করলেন সুনীল, কত স্কোর করলেন কোহলি?

Date:

Share post:

বিরাট কোহলির( Virat Kohli) ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস! বন্ধু সুনীল ছেত্রী (Sunil chhetri) ফাঁস করলেন সেই রিপোর্ট। মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু সুনীল ও কোহলি।   রোহিত শর্মা (Rohit Sharma) সহ ভারতীয় ক্রিকেটাররা বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিয়েছেন। কিন্তু  কোহলি লন্ডনেই তাঁর বাধ্যতামূলক প্রাক মরশুম ফিটনেস টেস্ট দিয়েছেন আর সেই খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে।

তবে বিরাট কোহলির পরীক্ষার ফলাফল এতদিন অজানাই ছিল বোর্ডের ( BCCI) নিয়মানুসারে। কিন্তু বিরাট কোহলির ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস করে দিলেন বন্ধু তথা ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী।ছেত্রী এবং কোহলির মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে সেটা সকলেরই জানা।

বন্ধু বিরাটের ফিটনেস স্কোর দেখে ছেত্রী মুগ্ধ। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ফিটনেস পরীক্ষায় কোহলি কত নম্বর পেয়েছেন তা প্রকাশ করেননি। ছেত্রী, কোহলিকে ফুটবল  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করেছেন।

সুনীল একটি পডকাস্টে জানিয়েছেন, “কয়েকদিন আগে কোহলি নিজের একটা ফিটনেস টেস্টের স্কোর আমাকে পাঠায় বিরাট, যা খুবই আকর্ষণীয় ছিল। কোহলির মতো মানুষদের সঙ্গে বন্ধুত্ব থাকাটা ভালো লাগে। খারাপ সময়ে যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবি তখন এদের  দেখেই শেখা প্রয়োজন। সবাই বিরাট কোহলি বা  রোনাল্ডো হতে চায়, এতদিন ধরে নিজেদের জায়গাটা ধরে রাখাটা অবিশ্বাস্য।“

কোহলি এবং রোনাল্ডোর মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ছেত্রী। এই প্রসঙ্গে সুনীল ছেত্রীর বক্তব্য, “আমি রোনাল্ডোকে চিনি না। দূর থেকে ওকে দেখে শিখি। কিন্তু বিরাটকে চিনি। দুই জনের মধ্যে একটা মিল আছে উভয়েই নিজেদের সাফল্যে খুশি নন। এখনও সমান ক্ষিদে আছে।”

এর আগে ২০২৩ সালের আগস্টে কোহলি যখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ইয়ো-ইয়ো টেস্টের স্কোর শেয়ার করেছিলেন, তখন অনেক হৈচৈ পড়ে যায়।এরপরই বিসিসিআই খেলোয়াড়দের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল, ফিটনেস স্কোর প্রকাশ না করতে, কারণ তা চুক্তিভঙ্গের আওতায় পড়তে পারে।

আরও পড়ুন:সুপার কাপের দিন ঘোষণা, আইএসএল নিয়ে দিশাহীন ফেডারেশন

টেস্ট অধিনায়ক শুভমান গিল, একদিনের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল-সহ জাতীয় দলের বাকি ক্রিকেটারদের বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে গিয়ে পরীক্ষা দিতে হয়।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...