Sunday, June 28, 2026

রুপোলি পর্দায় ক্যাপ্টেন কুল! নয়া অবতারে চমক ধোনির

Date:

Share post:

নতুন অবতারের মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni)! এর আগে একটি দক্ষিণী  সিনেমায় প্রযোজক ছিলেন। এবার কী অভিনয়ে আসতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক? মাহিকে নিয়ে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাধবন (R Madhavan) একটি টিজার পোস্ট করেছেন। সেখানেই ধোনিকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন লুকে। সিনেমার টিজারের নয়া অবতারে পাওয়া গিয়েছে তাঁকে। ভিডিওতে দেখা গিয়েছে ধোনির গায়ে কালো পোশাক, চোখে কালো চশমা। হাতে বন্দুক নিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

এই ভিডিওতে রীতিমতো অ্যাকশন মেজাজের দেখা গিয়েছে ধোনিকে। কখনও গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছেন আবার কখনও আক্রমণ করেছেন ভিলেনকে। সোশ্যাল মিডিয়ায় জল্পনা আরও বেড়েছে মাধবনের পোস্টের ক্যাপশেন। তিনি লিখেছেন,  সিনেমার নাম দ্য চেজ (The Chase)। পরিচালক ভাষাণ বালা(Vasan Bala)।

এর আগে বিজ্ঞাপনের প্রচারে ধোনিকে ক্যামেরার সামনে  দেখা গিয়েছিল। এবার কী সিনেমায় আসতে চলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক? সেই জল্পনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।এর আগে তাঁর বায়োপিক তৈরি হয়েছিল, সেই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল।

২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।কিন্তু এখনও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। ২০২১‌ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তাঁকে ‘মেন্টর’ করে নিয়ে আসা হয়েছিল। সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। ধোনিও ছেড়ে দেন।

আরও পড়ুন: বিশ্ব তিরন্দাজিতে সোনা জয় ভারতীয় পুরুষদের, ফাইনালে হার মহিলাদের

তার পর থেকে ভারতীয় টিমের সঙ্গে ধোনিকে কখনও দেখা যায়নি।   কিন্তু জল্পনা তৈরি হয়েছে,  আগামী দিনে  ক্যাপ্টেন কুলকে কোনও ভাবে ভাবা হয়, তা হলে হয়ত আরও বড় ভূমিকায় ভাবা হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...