Sunday, March 29, 2026

বনগাঁ-দমদমে সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর অভিষেকের 

Date:

Share post:

ফের জোড়া সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর দেওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। এরপর দ্বিতীয়ার্ধে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলাতেও বৈঠক করেন।

বনগাঁ সাংগঠনিক জেলায় বিশাল অঙ্কের মতুয়া ভোট রয়েছে। ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভাল হলেও, উন্নয়ন সত্ত্বেও কেন বিজেপির ভোট বেড়েছে তা নিয়ে খোলাখুলি আলোচনা হয়। অভিষেকের স্পষ্ট নির্দেশ—যে এলাকায় বিজেপির ভোট বেড়েছে সেখানে তৃণমূল নেতৃত্বকে আরও বেশি করে নজর দিতে হবে।

 

রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে অভিষেক জানান, নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রেখে হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। বেশি করে মানুষের সঙ্গে মিশে তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে।এদিন বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা চেয়ারম্যান মমতা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, মহিলা সভানেত্রী ইলা বাগচী, যুব তৃণমূল সভাপতি সব্যসাচী ভট্ট, বিধায়ক বীণা মণ্ডল ও মধুপর্ণা ঠাকুর-সহ অনেকে।

অভিষেক এদিন নির্দেশ দেন, সরকারি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। কেন্দ্রের বঞ্চনা এবং বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া সমস্যাগুলি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে হবে।

বনগাঁ সাংগঠনিক জেলার উত্তর, দক্ষিণ ও গাইঘাটা বিধানসভা বর্তমানে বিজেপির দখলে। এই তিন আসন পুনরুদ্ধারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ভিতরে পরিবর্তন ও পরিমার্জন দলই করবে বলে জানান তিনি।

আরও পড়ুন – নদীতে মাছ ধরলেন দেব, দিলেন পুজো! উত্তরবঙ্গে ‘রঘু ডাকাত’-এর জমজমাট প্রচার দেবের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: দলকে জিতিয়েই অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কিং কোহলির, নজর কাড়লেন অনন্যা

২০২৫ সালের আইপিএল(IPL) যেখানে শেষ করেছিলেন ২০২৬ সালে সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি। আরসিবির(RCB) প্রথম ম্যাচে জয়ের...

ট্রাইবুনাল কেন শুধু কলকাতায়: জেলার ভোটারদের জন্য কীভাবে লড়াই, বোঝালেন মমতা

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেও রাজ্যের মানুষের ধন্দ কাটাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি...

নিরপেক্ষতার দাবি কমিশনের! ক্যারাম খেলায় সাসপেন্ড ৩ জওয়ান

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শুরু হওয়ার সময় থেকেই সুপ্রিম কোর্ট (Supreme court) পর্যন্ত পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হয়েছে নির্বাচন...

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...