Sunday, June 28, 2026

সাংবিধানিক পরিকাঠামো রক্ষায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেকের

Date:

Share post:

সংসদ ভবনে বহু প্রতীক্ষিত উপরাষ্ট্রপতি নির্বাচন। দেশের সাংবিধানিক পরিকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ পদে কে বসবেন, তা নির্ধারণ করতে মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন লোকসভার (Lok Sabha) তৃণমূলের (TMC) দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ছবি পোস্ট করে দলের তরফ থেকে লেখা হয়, দেশের সংবিধান রক্ষার লড়াইয়ে অভিষেকের সঙ্গে আছে বাংলার প্রতিটি মানুষ।

এদিন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক দায়িত্ব পালন সকাল থেকেই ভোট দেন শাসক-বিরোধী সাংসদরা। তৃণমূলের পক্ষ থেকে স্যোশাল মিডিয়া লেখা হয়, “প্রতিটি ভোটের মাধ্যমে, আমরা সংবিধানের মূল্যবোধ সংরক্ষিত রাখার এবং সংসদীয় গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার প্রতি আমাদের অঙ্গীকার করছি।“ 

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রধানত ২ প্রার্থী মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। এনডিএ প্রার্থী ও বিরোধী মহাজোটের প্রার্থী- দুজনেরই সমর্থনেই দেশের বিভিন্ন প্রান্তের সাংসদরা সক্রিয়ভাবে প্রচার চালিয়েছেন। তৃণমূল আগেই ঘোষণা করেছিল যে তারা বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন করবে। সেই মতোই মঙ্গলবার দলের সব সাংসদই দিল্লিতে উপস্থিত ছিলেন। এদিন ভোট দিতে সকালেই কলকাতা থেকে দিল্লি উড়ে যান অভিষেক (Abhishek Banerjee)। সংসদে তিনি ছাড়াও তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, শর্মিলা সরকার, মিতালি বাগ, প্রতিমা মণ্ডল, দীপক অধিকারী ওরফে দেব ভোট দেন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...