Tuesday, May 12, 2026

EPIC কার্ডকেও SIR-এর অন্তর্ভুক্ত করা উচিত: দাবি মমতার

Date:

Share post:

“আমি মনে করি EPIC কার্ডকেও (SIR-এর) অন্তর্ভুক্ত করা উচিত। ভোটার কার্ড একটি পরিচয়পত্র এবং আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের নেই, তাঁরা বানিয়ে নেবেন।“ মঙ্গলবার, উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবারই দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আধার কার্ডও এসআফআরের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। তার পরদিনই এই বিষয় নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এপিক কার্ডও পরিচয়পত্র হিসেবে গণ্য করা উচিত। বলেন, “আমি মনে করি EPIC কার্ডকেও (SIR-এর) অন্তর্ভুক্ত করা উচিত। ভোটার কার্ড একটি পরিচয়পত্র এবং আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের নেই, তাঁরা বানিয়ে নেবেন।“ তাঁর রক্তক্ষয়ী আন্দোলনের জেরেই চালু হয় সচিত্র পরিচয়পত্র।

মমতা বলেন, “আমরা SIR-এর বিরুদ্ধে। তিনজন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে, SIR করতে ২–৩ বছর সময় লাগে, হঠাৎ করে করা যায় না। আমাদের দলের অবস্থান স্পষ্ট এবং সেটা INDIA ব্লকের অবস্থানের সঙ্গে একই।“

শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বিমানবন্দরে তিনি জানান, “জেলাশাসকদের সঙ্গে আমার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বৈঠক আছে এবং পাট্টা বিতরণও আছে। আগামিকাল আমি জলপাইগুড়ি যাব। আমাদের কাছে ১১,০০০ পাট্টা প্রস্তুত আছে। উত্তরবঙ্গের জন্য বাড়ি তৈরির পরিকল্পনাও করা হয়েছে। পরের দিন আমি ফিরব। খারাপ আবহাওয়ার কারণে আমাদের গাড়িতে যেতে হবে।“

Related articles

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...