Sunday, June 28, 2026

বাড়ছে পুরস্কার মূল্য, এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

Date:

Share post:

মঙ্গলবার এশিয়া কাপের ( Asia Cup) বোধন। এবার এশিয়া কাপে  থাকছে আর্কষণীয় পুরস্কারমূল্য। চ্যাম্পিয়ন থেকে রানার্স দলের থাকছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার (Prize Money)। ২০২৩  সালের তুলনায় এবার বেশি অঙ্কের পুরস্কার পাবে দলগুলি।

২০২৩ সালে একদিনের (ODI) ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। কিন্তু চলতি এশিয়া কাপ হবে টি২০(T20) ফর্ম্যাটে, খেলার ওভার কমলেও পুরস্কার মূল্য বৃদ্ধি পাচ্ছে।

সূত্রের খবর চলতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলকে ২ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হবে। এ বার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লক্ষ টাকা পাবে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পুরস্কার মূল্যের বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

দুবাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে  ভারত। টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমীরশাহী।  আগামী ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মেগা  ম্যাচ।  এবার একাধিকবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে।

আরও পড়:ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েও হাসপাতালে রোহিত, কিন্তু কেন?

২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও  খেতাব ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান। গ্রুপ বি’তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং। রাউন্ড রবিন ফরম্যাটে খেলার পর দু’টি গ্রুপ থেকে মোট চারটি দলকে নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...