Sunday, June 28, 2026

রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননায় কড়া প্রশাসন: গ্রেফতার বহিষ্কৃত নেতা

Date:

Share post:

বাঙালির অস্মিতায় আঘাত কোনওভাবেই বরদাস্ত হবে না, বারবার স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের চাঁচল কলেজে (Chanchal College) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ছবি পোড়ানোর ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) থেকে বহিষ্কার করা হয় অভিযুক্ত ছাত্রকে। এবার প্রশাসনিকভাবেও কড়া বাংলার প্রশাসন। গ্রেফতার করা হল অভিযুক্ত ছাত্র এবি সোয়েলকে।

আরও পড়ুন: সাইকেল নিয়ে নৌকায় উঠতেই মাঝ নদীতে দুর্ঘটনা! নিখোঁজ এক কৃষক 

মালদহ থানার পুলিশ জানিয়েছে, চাঁচল কলেজের ছাত্র নাসিমুল হক ওরফে এবি সোয়েলের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ ছিল। ৯ সেপ্টেম্বর সেই সংক্রান্ত অভিযোগ দায়ের হয় চাঁচোল থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গ্রেফতার করা হয় সোয়েলকে। তাকে আদালতে পেশ করে যথাযথ আইনি পথেই পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয় পুলিশের তরফে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...