Sunday, June 28, 2026

বঞ্চনার জবাব: উপরাষ্ট্রপতি নির্বাচনে নেই তিন দল, বিরোধী ভোট ১০০ শতাংশ

Date:

Share post:

একদিকে বিরোধী শাসিত রাজ্যগুলিকে ক্রমাগত কেন্দ্রীয় বঞ্চনা। অন্যদিকে কেন্দ্রে নিজেদের গদি ধরে রাখতে একের পর এক অপারেশন লোটাসের মাধ্যমে বিরোধীদের নেতা ছিনিয়ে নেওয়ার বিজেপির নীতির কড়া বিরোধিতার ছবি ধরা পড়ল উপরাষ্ট্রপতি (Vice-President of India) নির্বাচনে। ওড়িশার বিজেডি (BJD), পঞ্জাবের আকালি দল (SAD) ও তেলেঙ্গানার বিআরএস (BRS) সাংসদরা ভোটদান থেকে বিরত থাকলেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে ১৩ সাংসদ ভোটদান থেকে বিরত থাকলেন। যদিও বিরোধী জোটের পক্ষে ১০০ শতাংশ সাংসদই ভোটদান করেছেন।

মঙ্গলবার বিরোধী জোটের পক্ষে প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির (B Sudarshan Reddy) সমর্থনে ভোটদানে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ আপ সাংসদরাও সংসদে উপস্থিত হন। বিকাল ৫টা নাগাদ ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন, বিরোধীরা নিজেদের ঐক্যের প্রদর্শন করেছেন। দুই কক্ষের ৩১৫ জন সাংসদই ভোটদান করেছেন। একটি অভূতপূর্ব ১০০ শতাংশ ভোটদান হয়েছে।

তবে ওড়িশার বিজেডি আগেই ঘোষণা করেছিল তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না। রাজ্যের উন্নয়ন নিয়েই উদ্বেগের কথা জানিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছিলেন বিজেডি (BJD) সাংসদ সস্মিত পাত্র (Sasmit Patra)। সেই মতো দলের ৭ সাংসদ এদিন ভোটদান করেননি। অন্যদিকে বন্যা বিধ্বস্ত পঞ্জাবের বঞ্চনার প্রসঙ্গ তুলে ভোটদান থেকে বিরত থাকেন শিরোমণি আকালি দলের একমাত্র সাংসদ হরসিমরত কৌর বাদল।

আরও পড়ুন: সাংবিধানিক পরিকাঠামো রক্ষায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেকের

অন্যদিকে রাজ্যের কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তেলেঙ্গানার বিআরএস। দলের চার সাংসদ মঙ্গলবার ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি। এর পাশাপাশি নির্দল সাংসদ সরবজিৎ সিং খালসাও মঙ্গলবারের ভোটদানে অংশ নেননি। যদিও কাশ্মীরের জেলবন্দি সাংসদ ইঞ্জিনিয়র রশিদ এদিন কড়া নিরাপত্তায় উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...