Sunday, June 28, 2026

মনামীর পুজো উপহারে নীল আলতা রহস্যের উন্মোচন!

Date:

Share post:

‘আইলো উমা’র পর এবার ‘কল্কি’ অবতারে অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। গত মাসে নীল রঙের আলতা পরে অন্যরকম পুজো উপহারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি, এবার ফাঁস হল রহস্য। লাল শাড়ি-ব্লাউজ আর সর্পিল ডিজাইনের অলংকারে সেজে গানের ঝলকে সোমবার সারপ্রাইজ দিলেন টলিউড নায়িকা। পুজোর গানের মিউজিক ভিডিওতে এবার কল্কি পুরাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাশন স্টেটমেন্ট জাহির করলেন মনামী। ফার্স্ট লুক প্রকাশে এলেন সম্পূর্ণ নীলাম্বরী হয়ে।

গত পুজোয় মনামীর মিউজিক ভিডিও পুজোর প্যান্ডেল থেকে পাড়ার জলসা সবেতেই সুপারহিট থেকেছে। এবারও যাতে ব্যতিক্রম না হয় সেই কারণে পুরোদমে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী। গানের ভিডিও অবশ্য প্রকাশ্যে আসেনি এখনও। তবে পুজো প্রাক্কালে নীল সাজে অভিনেত্রী বুঝিয়ে দিলেন ‘কল্কি , এলো রে গৌরী’ মিউজিক ভিডিওতেও সম্ভবত বিষ্ণুর নীলাভ গাত্রবর্ণের কথা মাথায় রেখেই ব্যতিক্রমী সাজে মোহময়ী মনামী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...