Sunday, June 28, 2026

নিষেধাজ্ঞা উঠলেও আন্দোলন জারি জেন জি-র! বিক্ষোভে আজও উত্তাল কাঠমান্ডু 

Date:

Share post:

দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগে নেপালের (Nepal) ওলি সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি সেদেশের তরুণ প্রজন্মের। সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠলেও জেন জেডের বিক্ষোভের আগুন নিভছে না। সোমের পর মঙ্গলের সকালেও উত্তাল কাঠমান্ডু। বিভিন্ন রাস্তায় দফায় দফায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ-স্লোগানে প্রতিবাদ জানানো হচ্ছে। বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস, জল কামান ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী, বলে শোনা যাচ্ছে। শান্তিপ্রিয় দেশ নেপালের এই অশান্ত আবহে ঘরে বাইরে চাপে সে দেশের স্বৈরাচারী বাম সরকার, মনে করছে কূটনৈতিক মহল। বুধবার পর্যন্ত জারি থাকছে কারফিউ। পরিস্থিতির গুরুত্ব বুঝে আজ সন্ধ্যা ছটায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...