Tuesday, May 12, 2026

‘নতুন’ নেপালে নেতৃত্বে কে? প্রশ্নের মাঝেই সুযোগ খুঁজছেন রাজা জ্ঞানেন্দ্র!

Date:

Share post:

একদল যুব সমাজের বিক্ষোভ মাত্র দুদিনে বদলে দিল নেপালের রাজনৈতিক চিত্র। তবে দেশের গোটা যুব সমাজকে একজোট করে এত বড় আন্দোলন সংঘটিত করা যে শুধু যুব সমাজের কাজ নয়, তা স্পষ হয়ে যায় মঙ্গলবারই। আন্দোলনকারীরাই তুলে ধরেন একের পর এক নিজেদের নেতার নাম। যার মধ্যে প্রভাবশালী ইউটিউবার সুদান গুরুং (Sudan Gurung) যেমন রয়েছেন। তেমনই রয়েছেন ব়্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা বালেন্দ্র শাহর (Balendra Shah) নাম। আবার মঙ্গলবারই জেল থেকে মুক্ত করে দেওয়া হয় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (RSP) প্রেসিডেন্ট রবি লমিছানেকে (Rabi Lamichhane)। আর তার পরেই নেপালে নতুন সম্ভাবনা উঁকি মারা শুরু করেছে। যে নেতার উস্কানিতে সম্প্রতি ফের রাজার আসন ফিরে পাওয়ার আশা দেখেছিলেন গদিচ্যুত রাজা জ্ঞানেন্দ্র (Gyanendra Shah), তিনিই কী আবার নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার খেলা শুরু করেছেন, উঠতে শুরু করেছে এই প্রশ্ন।

দুর্নীতি থেকে স্বজনপোষণ – মূলত এর বিরোধিতা করেই আন্দোলনে সরব নেপালের যুব সমাজ। দীর্ঘদিনের তাদের এই আগুনে ঘি ঢেলেছিল ইউটিউবার তথা সমাজকর্মী সুদান গুরুংয়ের (Sudan Gurung) ভিডিও। যার জেরে সোশ্যাল মিডিয়াই ব্যান করে দিতে ব্যস্ত হয়েছিল ওলি (K P Sarma Oli) প্রশাসন। যদিও সোমবার থেকে নেপালের বিভিন্ন শহরে শুরু হওয়া আন্দোলনে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি সুদানকে। এমনকি তার কোনও বার্তাও সেভাবে সামনে আসেনি।

অন্যদিকে এক সময় যুব সমাজের মন জয় করা ব়্যাপার তথা কাঠমাণ্ডু শহরের মেয়র বালেন্দ্র শাহর নাম এই পরিস্থিতিতে সামনে এসে পড়েছে। সাম্প্রতিক সময়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সরব ছিলেন তিনি। কে পি শর্মা ওলির পদত্যাগ ও সেনার কপ্টারে পলায়নের পরই তিনি যে বার্তা দেন তাতে একপ্রকার জয়ের ঘোষণা করছেন তিনি, এমনটাও প্রকাশ্যে আসে। তবে বালেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বালেন গোটা দেশকে নেতৃত্ব দিতে কতটা এগিয়ে আসবেন, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাঁর বা তাঁর অনুগামীদের তরফে আসেনি।

এই পরিস্থিতিতে মোড় ঘুরিয়ে দিচ্ছে আরও একটি ঘটনা। মঙ্গলবার বিকালে নাখ্খু জেল থেকে মুক্তি দেওয়া হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মন্ত্রী রবি লমিছানেকে (Rabi Lamichhane)। তিনি নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (RSP) প্রেসিডেন্ট। জেল কর্তৃপক্ষ দাবি করে, এদিন জেলের বাইরে তাঁর সমর্থকরা অরাজকতা শুরু করে। তাই পরিস্থিতি বাড়াবাড়ি হওয়ার আগে তাঁকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার জন্য জেলমুক্তি দেওয়া হয়। একসময় দুর্নীতির অভিযোগে তাঁকে জেলবন্দি করেছিল ওলি প্রশাসন।

এবছর মার্চ মাসে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়েছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু। দীর্ঘ ১৭ বছর পরে ফের রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে পথে নেমেছিল নেপালের মানুষ। প্রকাশ্যে জয়রথে চড়েছিলেন পিতৃহন্তা রাজা জ্ঞানেন্দ্র শাহ (Gyanendra Shah)। হঠাৎ এত বছর বাদে কীভাবে রাজতন্ত্রের সমর্থনে পথে জ্ঞানেন্দ্র – তা নিয়ে প্রশ্ন উঠতেই তাঁর পিছনে রাজনৈতিক মদত প্রকাশ্যে আসে। সেখানেই নাম উঠে আসে আরএসপি-র (RSP)। জনগণের কাছে নিজেদের গণতন্ত্র বা রাজতন্ত্র কোনও পক্ষেরই সমর্থক বলে দাবি করেনি সেই সময় এই রাজনৈতিক দল। তবে প্রচ্ছন্নভাবে তারাই জ্ঞানেন্দ্রকে সমর্থন জানাচ্ছিল, এমনটাই প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: বিক্ষোভের আগুনে পুড়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী, রক্তাক্ত শের বাহাদুর দেউবা

মার্চের আন্দোলনের সময় দলের প্রেসিডেন্ট লমিছানে দাবি করেছিলেন, প্রস্তুত থাকুন বিপ্লবের জন্য। প্রায় ছয় মাস বাদে সেই রকমই বিপ্লব দেখা গেল নেপাল জুড়ে। তবে ছাত্র-যুব যারা পথে নেমেছিল সোমবার তাদের মুখে রাজতন্ত্রের নাম শোনা যায়নি। অথচ জেলমুক্তি ঘটেছে লমিছানের। এরপর কী তাঁর হাত দিয়ে ফের দেশের ক্ষমতায় জ্ঞানেন্দ্র আত্মপ্রকাশ হবে, মঙ্গলবার বিকাল থেকে নেপালে ঘুরছে সেই প্রশ্ন।

Related articles

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...